...
...
Next Story

'এবার আমায় বিদায় জানাও', অরিজিতের পর এবার বিরতি ঘোষণা আমাল মালিকের

অরিজিৎ সিং-এর পর এবার বিরতি নেওয়ার ঘোষণা করলেন সঙ্গীত পরিচালক তথা গায়ক আমাল মালিক। বৃহস্পতিবার টুইটারে এই ঘোষণা করে তিনি সকলকে চমকে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী বছর পর্যন্ত চলচ্চিত্র জগতের সঙ্গীত থেকে তিনি বিরতি নিচ্ছেন।

Published on: Aug 28, 2026, 12:57:09 IST
Advertisement

অরিজিৎ সিং-এর পর এবার বিরতি নেওয়ার ঘোষণা করলেন সঙ্গীত পরিচালক তথা গায়ক আমাল মালিক। বৃহস্পতিবার টুইটারে এই ঘোষণা করে তিনি সকলকে চমকে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী বছর পর্যন্ত চলচ্চিত্র জগতের সঙ্গীত থেকে তিনি বিরতি নিচ্ছেন। খুব সম্প্রতি তিনি ‘আওয়ারপান ২’ ছবির জন্য ‘ইয়ে আওয়ারপান’ গানটি গেয়েছেন।

অরিজিতের পর এবার বিরতি ঘোষণা আমাল মালিকের
অরিজিতের পর এবার বিরতি ঘোষণা আমাল মালিকের

আমাল যা শেয়ার করেছেন

সঙ্গীত শিল্পী নিজের পোস্টে লিখেছেন, ‘আমি সম্পূর্ণ ভালো আছি এবং এবার আমি আমার জন্য যা সবথেকে ভালো শুধুমাত্র সেটাতেই পুরোপুরি মন দেব। আমার মন এবং স্বাস্থ্যের জন্য যা গুরুত্বপূর্ণ, আমি তাই করবো। আমার মন, শরীর, আত্মা এবং সার্বিক শারীরিক সুস্থতার জন্য একটি বিরতি প্রয়োজন।’

আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

তিনি আরও লেখেন, ‘আগামী বছর পর্যন্ত আর কোনও সিনেমার গান নয়। পুরনো অপ্রকাশিত সিনেমার গানগুলো শীঘ্রই আসবে যদি সিনেমাগুলো শেষ পর্যন্ত মুক্তি পায়। কারণ এগুলো ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি অল্প বাজেটের সিনেমা। এই সিনেমা সহজে স্ক্রিন পায় না। আমি জানি না এই প্রজেক্টগুলোর ভবিষ্যৎ কি। অনুগ্রহ করে আমাকে আর বিরক্ত করবেন না। খবর পেলেই জানাব। সঙ্গীত থেকে সিনেমা পর্যন্ত এই যাত্রায় আমি অনেক দূর এসেছি, এবার আমি সঙ্গীতের দিকেই ফিরে যাচ্ছি। এখন আমাকে বিদায় জানাও। আমি আবার ফিরে আসবো। কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি।’

আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

কর্মজীবন সম্পর্কে

আমাল হলেন সুরকার দাবু মালিকের ছেলে এবং আনু মালিকের ভাগ্নে। ২০১৪ সালে সালমান খানের 'জয় হো' ছবির মাধ্যমে সুরকার হিসেবে বলিউডে তাঁর অভিষেক হয়, কিন্তু পরের বছর 'রয়' ছবির 'সূরজ ডুবা হ্যায়' গানটির মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। এরপর থেকে তিনি 'হিরো', 'এয়ারলিফট', 'কাপুর অ্যান্ড সন্স', 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'কবির সিং' এবং 'ভেদা'-র মতো ছবির জন্য সুর করেছেন। তিনি নিজে সুর করা সাউন্ডট্র্যাকের বেশ কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন। ক্যারিয়ারের শুরুতে আমাল প্রচুর পরিমাণে ইন্ডি সিঙ্গেল প্রকাশ করতেন, কিন্তু সেগুলোর সর্বশেষটি প্রকাশিত হয়েছিল ২০২১ সালে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe