রবিবার কালীপুজো, তারপরেই ভাইফোঁটা। কালীপুজো সাদা ভাত আর খাসির মাংস খেতেই পছন্দ করেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তিনি পোলাও বা অন্য কিছু খেতে একেবারেই পছন্দ করেন না কালীপুজোর দিন। কালীপুজোর ঠিক পরের পরের দিন ভাইফোঁটা। দিদি এবং বোনদের থেকে ফোঁটা নেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন অভিনেতা।

তবে এত দিদি বোনের মধ্যেও অভিনেতা চান খুব কাছের একজন মানুষ আসুক তার জীবনে। কিছুটা তাই অভিমানের সুরেই তিনি বলে ওঠেন, ‘যাকেই মন দিতে চেয়েছি সেই দিদি বা বোন হয়ে গিয়েছে। সবাই আমাকে ভাই বা দাদার চোখেই দেখেছে। তাই আমার ভাইফোঁটা দেওয়ার মানুষ অনেক।’
আরও পড়ুন: বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?
অভিনেতা বলেন, ‘তবে আমার এত দিদি আর বোনদের একটাই অনুরোধ যে এবার আমার একজন প্রেমিকা চাই। আমার জীবনে একজন প্রেমিকা নিয়ে আসুক সকলে মিলে। এটাই আমার ভাইফোঁটায় একমাত্র আবদার।’
প্রসঙ্গত, এর আগে ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির সময় অম্বরীশের বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। অভিনেতাকে বিয়ের পিঁড়িতে বসতে দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো চুপিসারে তিনি বিয়ে সেরে ফেলেছেন। যদিও পরে বোঝা যায় যে ছবিটি কৌশিক গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেটি শুধুমাত্র সিনেমার অংশ।
আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
{{/usCountry}}আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
{{/usCountry}}খুব স্বাভাবিকভাবেই ছবি মুক্তি পাওয়ার পর আবার অভিনেতার বিয়ে নিয়ে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই জানতে চান ছবির পর্দায় বিয়ে তো হল, তাহলে বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? এক্ষেত্রেও তিনি বারবার একটাই উত্তর দিয়েছেন, বিয়ে করতে তিনি চান কিন্তু পাত্রী খুঁজে পাচ্ছেন না। সকলেই গাল টিপে আদর করে দেন। ভালবাসতে চান না কেউ।