...
...
Next Story

Amitabh Bachchan: সত্যি কি অসুস্থ অমিতাভ? অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই

৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন শারীরিক অসুস্থতা নিয়ে যখনই পোস্ট করেন, তখনই উদ্বিগ্ন হয়ে ওঠেন ভক্ত মহল। খুব স্বাভাবিকভাবেই তিনি এখন অনেকটাই বয়স্ক তাই প্রতিমুহূর্তেই তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্নতা থেকেই যায়।

Published on: Jul 22, 2026, 14:30:33 IST
Advertisement

৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন শারীরিক সমস্যা নিয়ে যখনই পোস্ট করেন, তখনই উদ্বিগ্ন হয়ে ওঠেন ভক্ত মহল। খুব স্বাভাবিকভাবেই তিনি এখন অনেকটাই বয়স্ক তাই প্রতিমুহূর্তেই তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্নতা থেকেই যায়। এইসবের মধ্যেই হঠাৎ অমিতাভ যখন নিজের ব্লগে অসুস্থতা, অপারেশন এবং আইসিইউতে সময় কাটানোর প্রসঙ্গ তুলে ধরেন তখন চিন্তায় পড়ে যান সকলে।

অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই
অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই

কেমন আছেন অমিতাভ?

অমিতাভুর পোস্ট ভাইরাল হতেই যখন সকলে ভীষণ চিন্তিত ঠিক তখনই ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিতাভ বলেন, ‘আমি ভালো আছি। আমার কোনও অপারেশন হয়নি। আমার পোস্ট নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিচ্ছিলাম যে অপারেশন অথবা আইসিইউতে থাকার পরের সময়টা কতটা কঠিন হয়। আপনি যখন বাড়ি ফিরে আসেন এবং সেই অবস্থার সঙ্গে যখন আপনাকে মানিয়ে নিতে হয় তখন কতটা কষ্ট হয় ঠিক যেমন একজন চ্যাম্পিয়ন যখন হেরে যায় এবং তার পরবর্তী সময়ে নিজেকে সামলে নেওয়াটাই একটা কঠিন কাজ।’

আরও পড়ুন: প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পরেও ‘আওয়ারাপান ২’ ছবিতে গান গাইলেন অরিজিৎ

অমিতাভ বলেন, ‘আমি ফিফা ওয়াল্ড কাপে আর্জেন্টিনার পরাজয় এবং পরাজিত চ্যাম্পিয়ন মেসির কথা উল্লেখ করেছিলাম। কিন্তু অনেকেই ভেবেছেন যে আমি হয়তো আমার নিজের সম্পর্কে এ কথা বলেছি। আমি একদম ঠিক আছি, এখনও পর্যন্ত।’

ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে আর্জেন্টিনার হার হওয়ার পর অমিতাভ বচ্চন একটি পোস্টে লিখেছিলেন, ‘হাসপাতালে অপারেশন এবং আইসিইউতে, দুঃখ ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এবং বাড়ি ফেরা। এই বাড়ি ফেরার সময়টা শারীরিক, মানসিক এবং বাস্তবিকভাবে ভীষণ কঠিন পর্যায়।’

অমিতাভ যে পোস্ট করেছিলেন সেখানে ওয়ার্ল্ড কাপের কোনও উল্লেখ করেননি তিনি। এমন ভাবেই তিনি পোস্ট করেছেন, তাতে সকলেরই মনে হয়েছে তিনি ভীষণভাবে অসুস্থ। কোনও অপারেশন হয়েছে এবং তিনি বাড়ি ফিরে এসেছেন। নিজের জীবনের কঠিন অবস্থাকে উল্লেখ করে তিনি এই পোস্ট করেছেন। তবে এই পোস্ট যে তিনি নিজেকে উল্লেখ করে লেখেননি সেটা এবার নিজেই স্পষ্ট করে দিলেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe