বচ্চন পরিবারে সম্পত্তি নিয়ে অশান্তি, অমিতাভকে নিয়ে বিস্ফোরক ভাইয়ের প্রাক্তন বউ রামোলা

কিছুদিন ধরেই মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান জলসা উড়িয়ে দেওয়ার হুমকি আসছে আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে। এর মধ্যেই আবার শারীরিকভাবে অসুস্থ অমিতাভ বচ্চন। সব মিলিয়ে বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ কাজ করছে। এবার আইনি বিবাদে জড়িয়ে পড়ল জলসা।

Published on: Nov 13, 2026, 21:30:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন ধরেই মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি আসছে আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে। এর মধ্যেই আবার শারীরিকভাবে অসুস্থ অমিতাভ বচ্চন। সব মিলিয়ে বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ কাজ করছে। এবার আইনি বিবাদে জড়িয়ে পড়ল ‘জলসা’।

অমিতাভকে নিয়ে বিস্ফোরক ভাইয়ের বউ রামোলা
অমিতাভকে নিয়ে বিস্ফোরক ভাইয়ের বউ রামোলা

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের ভাইয়ের বউ রামোলা বচ্চন গোটা পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক দাঁড়িয়ে এনেছেন। অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের প্রাক্তন স্ত্রী রামোলা দাবি জানিয়েছেন, জলসার মালিকানা বেআইনিভাবে জয়া বচ্চনের নামে করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?

রামোলার দাবি, ১৯৯৩ সালে একটি বিতর্কিত ডিড বা দানপত্রের মাধ্যমে গোটা বাড়ির মালিকানা করে দেওয়া হয়েছে জয়া বছরের নামে। কিন্তু এই পুরো বিষয়টি নিয়ে বিন্দুমাত্র অবগত ছিলেন না অমিতাভ বচ্চনের ভাই বা ভাইয়ের বউ কেউই। কোনরকম সম্মতিও জানান নি তাঁরা। যখন দানপত্র তৈরি করা হয় তখন কোন স্ট্যাম্প ডিউটি জমা দেওয়া হয়নি বরং সাদা হাত কাগজে তৈরি করা হয়েছিল দানপত্রটি।

যে কাগজে সাক্ষীদের স্বাক্ষর পর্যন্ত ছিল না সেটি পরবর্তীকালে কিভাবে রেজিস্ট্রি করা হলো তা নিয়ে অভিযোগ তুলেছেন রমোলা। এই অভিযোগ সম্প্রতি জমা পড়েছে আন্ধেরি গো অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্টার দপ্তরে। গোটা বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন ডেপুটি রেজিস্টার।

আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?

১৯৯৮ সালে অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের সঙ্গে রমোলার বিবাহ বিচ্ছেদ হয়, কিন্তু এই সম্পত্তি যখন হস্তান্তর করা হয় তখন তিনি বিবাহিত ছিলেন। তিনি আরো দাবি জানিয়েছেন, কপোল হাউসিং সোসাইটির কাগজপত্র অনুযায়ী বাড়িটি জয়া বচ্চনের নামে থাকলেও সরকারি প্রপার্টি কার্ডের রেকর্ডে এখনো এই বাড়ি রয়েছে রামোলার নামে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন বচ্চন পরিবার।