Amitabh Bachchan: কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে সক্রিয় অমিতাভ বচ্চন। প্রতিদিনের জীবন, বন্ধু এবং কর্মজীবন সবকিছু নিয়েই তিনি নিজের চিন্তাভাবনা শেয়ার করে থাকেন। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে বিচরণ করা অমিতাভ সম্প্রতি একটি পোস্টে উল্লেখ করেছেন নিজের কাজে ফোকাস করার জন্য ঠিক কী করতে হয়।

অমিতাভ নিজের পোস্টে লিখেছেন, যখন আপনি কিছু বিষয়ে মনোনিবেশ করেন তখন আপনাকে কেবল আপনার কাজই এগিয়ে নিয়ে যায়। শুধুমাত্র কয়েকদিনের জন্য নয়, কোনও নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটা আপনাকে করতেই হবে। আপনার আশেপাশে বন্ধু অথবা পরিবারের মানুষজন আপনার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। তাই মনোযোগ, সংকেত এবং কোলাহল এই তিনটির মধ্যে একটিতে বেছে নিতে হবে আপনাকে। তবেই আপনি ফল পাবেন।
আরও পড়ুন: ভুলে গেলেন পুরনো অভিমান! নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই ‘দাদা’ শুভেন্দুকে শুভেচ্ছাবার্তা সোহেলের
তবে অমিতাভের এই বক্তব্যে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। পরিবার অথবা বন্ধুরা কখনো কর্মজীবনে ব্যাঘাত ঘটাতে পারে না বলেই মনে করেছেন ভক্তরা। একজন মানুষ যখন নিজের কাজ এবং পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারে তখন কখনওই সেটি নিয়ে সমস্যা তৈরি হতে পারে না।
আরও পড়ুন: বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা, তালিকায় আছেন আর কারা?
{{/usCountry}}আরও পড়ুন: বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা, তালিকায় আছেন আর কারা?
{{/usCountry}}অমিতাভকে শেষবার ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা গিয়েছিল । নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছিলেন প্রভাস, দীপিকা পাডুকোন এবং কমল হাসান। এই সাই-ফাই ড্রামায় অশ্বত্থামার চরিত্রে বিগ বি-র অভিনয় দর্শকদের মন জয় করে নেয় এবং ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকারও বেশি আয় করে ব্যাপক সাফল্য লাভ করে । তিনি বর্তমানে ছবিটির সিক্যুয়েলের শুটিং করছেন।