Amitabh Bachchan: ২০২৬ এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রায় এক মাস ব্যাপী এই খেলায় উত্তীর্ণ হয়েছে ইংল্যান্ড, আর্জেন্টিনা স্পেন এবং ফ্রান্স। আর কিছুদিন পরেই হতে চলেছে বিশ্বকাপ ফাইনাল। অন্যদের মতো প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন আগ্রহ ভরে এই খেলাটি অনুসরণ করছেন এবং নিজের ডেইলি রুটিন অগ্রাহ্য করেও রাত জেগে দেখছেন এই খেলা।

প্রথম থেকেই যেহেতু তিনি বিশ্বকাপ নিয়ে ভীষণ উৎসাহী তাই বিশ্বকাপের আবহে একের পর এক পোস্ট করতে দেখা দিয়েছে অভিনেতাকে। কিছুদিন আগেই ফ্রান্সের খেলোয়াড়দের কালো এবং সাদা বলে অভিহিত করায় কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নেন। এবার বিশ্বকাপ নিয়ে আরও একটি পোস্ট করলেন অমিতাভ।
আরও পড়ুন: কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে, কেমন আছেন তিনি? জানালেন স্বয়ং সঙ্গীতশিল্পী
কী লিখলেন অমিতাভ?
পোষ্টের শুরুতেই তিনি লিখেন, ‘সময়ের ধারণা যেন সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে কারণ ২০২৬ বিশ্বকাপ। আমরা খেলা দেখি, অনুশোচনা করি, উল্লাসে মাতি এবং চরম দুঃখের সঙ্গে দেখি যে একজনের পক্ষে এবং অন্যজনের বিপক্ষে অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা সেই সব দেশের জয় উচ্ছাসিত হই, যাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা আছে বলে কখনো কল্পনা করিনি। বেশিরভাগ নামকরা এবং সুপরিচিত ফুটবল দেশ দুঃখের সঙ্গে হেরে যাচ্ছে, কিন্তু এটা ভেবে আনন্দিত যে যাদের কথা কখনো কল্পনাও করিনি তারা শেষ পর্যন্ত লড়াই করছে। ফলাফল না আসা পর্যন্ত আমরা জানি না সেরা দল কোনটা।’
অমিতাভ আরও লেখেন, ‘দেশের হয়ে একজন খেলা বেশিরভাগ দলে বিভিন্ন প্রতিযোগিতা এবং চ্যাম্পিয়নশিপে খেলছে, খেলোয়াড়রাও একই। তবে মাঠের বাইরে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক না কেন খেলার মাঠে শুধুই প্রতিযোগিতা। ঠিক যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে খেললেও জাতীয় খেলা হলে তখন তারা একই টিমে খেলেন।’
{{/usCountry}}অমিতাভ আরও লেখেন, ‘দেশের হয়ে একজন খেলা বেশিরভাগ দলে বিভিন্ন প্রতিযোগিতা এবং চ্যাম্পিয়নশিপে খেলছে, খেলোয়াড়রাও একই। তবে মাঠের বাইরে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক না কেন খেলার মাঠে শুধুই প্রতিযোগিতা। ঠিক যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে খেললেও জাতীয় খেলা হলে তখন তারা একই টিমে খেলেন।’
{{/usCountry}}আরও পড়ুন: 'উনি তো ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন...', আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনের
প্রসঙ্গত, শেষ দুটি ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলা দেখিয়েছ। বিশেষ করে ইজিপ্টের বিরুদ্ধে আর্জেন্টিনার খেলা এবং শেষ মুহূর্তে জয় ছিনিয়ে আনা ফুটবল প্রেমিকদের মনে জায়গা করে নিয়েছে। ২০২৬ বিশ্বকাপ কারা জিতবে তা নিয়ে জোর তর্ক বিতর্ক চলছে ফুটবলপ্রেমীদের মধ্যেও।