...
...
Next Story

সরে গেল বুলেটপ্রুফ কাঁচ, দীপাবলিতে বড় সারপ্রাইজ অমিতাভ বচ্চনের

গত রবিবার নিজেকে বুলেটপ্রুফ কাঁচের মধ্যে আটকে রেখে সকলের সঙ্গে দেখা করেছিলেন অমিতাভ বচ্চন। পাশে অভিষেক বচ্চনকে কড়া নজর দিতে দেখা যায় সকলের উপর।

Published on: Nov 9, 2026, 18:58:27 IST
Advertisement

গত রবিবার নিজেকে বুলেটপ্রুফ কাঁচের মধ্যে আটকে রেখে সকলের সঙ্গে দেখা করেছিলেন অমিতাভ বচ্চন। পাশে অভিষেক বচ্চনকে কড়া নজর রাখতে দেখা যায় সকলের উপর। কিন্তু ঠিক এক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেল গোটা ছবিটা। দীপাবলীর দিন অর্থাৎ রবিবার সেই পুরনো মেজাজে সকলের সামনে ধরা দিলেন অমিতাভ বচ্চন।

দীপাবলিতে বড় সারপ্রাইজ অমিতাভ বচ্চনের
দীপাবলিতে বড় সারপ্রাইজ অমিতাভ বচ্চনের

প্রতি রবিবারের মতো দীপাবলীর সকালে তিনি বাড়ি থেকে বের হন সকলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু এবারে আর বুলেট প্রুফ কাঁচ ছিল না মাঝে। একদম আগের মতই হাসিমুখে তিনি ধরা দিলেন সকলের কাছে। তবে এই সপ্তাহেও অভিষেক বচ্চন বাবার পেছনে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন যাতে বাবার কোনো অসুবিধা না হয়।

আরও পড়ুন: মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক

কেন ছিল বুলেটপ্রুফ কাঁচ?

মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কার্যালয়ে এটি হুমকির ইমেল আসে যেখানে অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা ফেলার হুমকি দেওয়া হয়। কিন্তু অমিতাভ বচ্চনের কোন বাড়ি নিয়ে এমন হুমকির ইমেল আসে সেটা উল্লেখ করা হয়নি। তবে এই চিঠি আসার পর থেকেই উদ্বেগ বেড়েছে বচ্চন পরিবারে, পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তা।

আরও পড়ুন: দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?

তিনি লেখেন, বহু বছর আগেকার কথা মনে থাকলেও এই মুহূর্তে তিনি কি করছেন সেটা পরমুহূর্তে ভুলে যাচ্ছেন। চশমা বা মোবাইল কোথায় রেখেছেন সেটা একেবারেই মনে করতে পারছেন না। এমনকি চিঠির উত্তরও দিতে পারছেন না তিনি। সবমিলিয়ে এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শের মতো বিশ্রামে রয়েছেন তিনি। তবে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন কাজে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks