‘শরাবি’-তে মাতাল চরিত্রে অভিনয় করতে কতটা মদ্যপান করতে হয়েছিল? জানালেন অমিতাভ
অমিতাভ বচ্চনের আইকনিক ছবিগুলির মধ্যে অন্যতম ‘শরাবি’, যেটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। এই ছবিতে বেশিরভাগ সময় অমিতাভকে মাতালের চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
অমিতাভ বচ্চনের আইকনিক ছবিগুলির মধ্যে অন্যতম ‘শরাবি’, যেটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। এই ছবিতে বেশিরভাগ সময় অমিতাভকে মাতালের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। একজন বড়লোক বাড়ির ছেলে যে ছোটবেলা থেকে বাবার ভালোবাসা পায় না, সে নিজের দুঃখ ভুলিয়ে রাখার জন্য সব সময় মদ্যপান করে থাকে এমন একটি চরিত্রই অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

এবার ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রতিযোগীর সঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ জানান, শরাবি ছবিতে অভিনয় করার জন্য তাঁকে আদতে কতটা মদ খেতে হয়েছিল। সম্প্রতি অনুষ্ঠানের একটি প্রমো মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রতিযোগী মহিমা মনোরম যাদবের বাগদত্তা বিমলের সঙ্গে কথা বলছেন অমিতাভ।
আরও পড়ুন: আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে, ধরা দিতে চলেছেন কোন ধারাবাহিকে?
বিমল জানান, তিনি অন্তত ৫০ বার দেখেছেন শরাবি ছবিটি। এরপর তিনি জিজ্ঞাসা করেন, ‘এই ছবিতে মাতালের চরিত্রে অমিতাভ অভিনয়টি করেছিলেন সেটি করতে গিয়ে তিনি সত্যিই মদ খেয়েছিলেন নাকি পুরোটাই সাজানো ছিল?’ অমিতাভ উত্তর স্পষ্ট জানিয়ে দেন, তিনি পারফর্ম করার জন্য কখনো মদ্যপান করেননি।
আমিতাভ বলেন, ‘যেহেতু আপনি একটি প্রশ্ন করেছেন তাই আমি এটার উত্তর দেব। আমি কখনো মদ্যপান করার পর অভিনয় করিনি। আপনি যেটা দেখেছেন সেটা শুধুমাত্রই অভিনয়।’ এই কথা শুনে বিমল অমিতাভ বচ্চনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন কিন্তু অমিতাভ নিজের অভিনয়ের কথা না উল্লেখ করে ছবির সহ অভিনেতা ওম প্রকাশকে কৃতিত্ব দিতেই বেশি পছন্দ করেছেন।
আরও পড়ুন: ১২ বছর আগের অপরাধের সমাধান হবে এবার, ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির
অমিতাভ বলেন, ‘এই ছবির অভিনয় নয় বরং এই ছবির গল্পটা আমার ভীষণ পছন্দ ছিল। বিশেষ করে ওম প্রকাশ জী যেভাবে অভিনয় করেছিলেন তা সত্যি প্রশংসার যোগ্য। একজন বাবা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছিল সেটা ভীষণ অন্যরকম।’
প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থতার জন্য বন্ধ ছিল কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের শুটিং। প্রায় এক সপ্তাহ থাকার পর অমিতাভের সুস্থতার দিকে খেয়াল রেখে আবার শুটিং শুরু হয়। অন্যদিকে অমিতাভের বাড়ি জলসা উড়িয়ে দেওয়ার যেভাবে হুমকি আসছে অহরহ, তাতে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন বচ্চন পরিবার।
E-Paper

