...
...
Next Story

নিরাপত্তার ঘেরাটোপেই দিলেন দেখা, অমিতাভকে পাহারা দিলেন অভিষেক

হাজার সমস্যা বা অসুস্থতা থাকলেও প্রতি রবিবার জলসায় দর্শকদের কিছু মুহূর্তের জন্য দেখা দেন অমিতাভ বচ্চন। এই প্রবীণ তারকার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বাড়ির সামনে অপেক্ষা করে থাকেন ভক্তরা।

Published on: Nov 1, 2026, 22:31:55 IST
Advertisement

হাজার সমস্যা বা অসুস্থতা থাকলেও প্রতি রবিবার জলসায় দর্শকদের কিছু মুহূর্তের জন্য দেখা দেন অমিতাভ বচ্চন। এই প্রবীণ তারকার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বাড়ির সামনে অপেক্ষা করে থাকেন ভক্তরা। কিন্তু বিগত কিছু সময়ে যেভাবে অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা ফেলার হুমকি দেওয়া হয়েছে, তাতে অভিনেতার বাড়ির সকলেই বেশ ভয়ে রয়েছেন।

অমিতাভকে পাহারা দিলেন অভিষেক
অমিতাভকে পাহারা দিলেন অভিষেক

তবে যত ভয় থাকুক না কেন, রবিবারের সাক্ষাৎ মিস করা যাবে না তাই এবার সুরক্ষা মূলক কাজের বাক্সের ভেতর থেকেই সকল দেখা দিলেন অমিতাভ বচ্চন। এই অতিরিক্ত নিরাপত্তা কেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এতেও ভক্তদের সঙ্গে দেখা করতে পিছুপা হননি অমিতাভ।

আরও পড়ুন: কালীপুজো পর্যন্ত ভয়ে একা যান না ছাদে, কী এমন হয় সুদীপার বাড়িতে?

রবিবার বাকি দিনের মতোই চেনা ভঙ্গিতে সকলের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা দিয়েছে অমিতাভ বচ্চনকে। পিছনে কড়া নজর দিচ্ছিলেন অভিষেক বচ্চন। বাবাকে যাতে কোন বিপদ স্পর্শ না করতে পারে, সেই দিকেই নজর ছিল অভিনেতা পুত্রের।

কেন এই ঘেরাটোপ?

অক্টোবরে অভিনেতার বাংলোকে লক্ষ্য করে পাঠানো একটি বোমা হামলার হুমকি সম্বলিত ইমেল মুম্বাই পুলিশের কাছে রিপোর্ট হওয়ার পর এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, হুমকি সম্বলিত ইমেলটি মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) এলাকার একটি স্কুলে পাওয়া গিয়েছিল, যার পরে পুলিশ তদন্ত শুরু করে।

আরও পড়ুন: 'আমি ৫ দিন ঘুমাতে পারিনি', বিগ বস দেখে মেয়েকে নিয়ে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?

এদিকে, বুধবার অমিতাভ বচ্চন তাঁর ব্লগে নিজের স্বাস্থ্য নিয়ে একটি পোস্ট শেয়ার করে অনেকের ভ্রু কুঁচকে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, বিশ্রাম ও সুস্থ হওয়ার পরামর্শ পাওয়ায় তিনি তাঁর নিয়মিত সোশ্যাল মিডিয়া আপডেট থেকে বিরতি নেবেন। শুক্রবার, অমিতাভ তাঁর টাম্বলার অ্যাকাউন্টে স্বাস্থ্য নিয়ে আরেকটি আপডেট শেয়ার করেন। তিনি বলেন, ‘আরও বিশ্রাম প্রয়োজন... মানিয়ে নিচ্ছি... ভাবছি আর অবাক হচ্ছি... মানবদেহ এবং তার অনন্যতা নিয়ে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks