সোশ্যাল মিডিয়ায় স্বামীর জন্মদিনে তাঁকে বুক ভরা ভালবাসা জানিয়ে একটি বড় নোট লেখেন অনামিকা। উদয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘তোমাকে কখনো বুড়ো হতে না দেওয়ার ইচ্ছেটা আমার সঙ্গে চিরকাল থেকে যায়। আমি জানি আমি সবাইকে থামাতে পারবো না, কিন্তু তোমার ভেতরে শিশুটি যেন হারিয়ে না যায়, তার অন্যতম কারণ হওয়ার চেষ্টা আমি করতে পারি।’
অনামিকা লেখেন, ‘আমি নিজে যত বুড়ো হচ্ছি তত বুঝতে পারছি তুমি আমার কাছে কতটা মূল্যবান এবং আমার জীবনে তোমার গুরুত্ব ঠিক কতটা। তুমি সব সময় এমনই থেকো, তোমার সুন্দর হৃদয় এবং ছোট্ট শিশুসুলভ হাসি বজায় রেখ যা তোমাকে তুমি করে তুলেছে।’
জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে অনামিকা লেখেন, ‘আমার ভালোবাসা। আমি যেমনটা সবসময় বলি, যতদিন আমি আছি তোমার জীবনে কোনও কিছুর অভাব হবে না। এটা আমার প্রতিশ্রুতি।’ অনামিকার এই পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকে অভিনয় করছেন উদয়। ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মুহূর্তে পারুলের মৃত্যুর পর গল্পে এন্ট্রি নিয়েছে পার্বতী। পার্বতী এবং পারুলকে হুবহু একই রকম দেখতে তাই রায়ানের গোটা পরিবার পার্বতীকে দেখে হতবম্ব। তবে মেয়ের বয়সী কোনো মেয়ের সঙ্গে রায়ানের ভালবাসা হোক এমনটা একেবারেই দেখতে চান না দর্শক মহল।
অন্যদিকে ‘গঙ্গা’ ধারাবাহিকে একজন মানসিক বিকারগ্রস্ত চরিত্রে অভিনয় করছেন অনামিকা। বহুদিন শারীরিকভাবে অসুস্থ থাকার পর আবার তিনি ফিরে আসছেন কাজে। অনামিকাকে পুনরায় ধারাবাহিকে ফিরতে দেখে বেজায় খুশি অনুরাগীরা। অনামিকা নিজেও জানিয়েছেন, এতদিন পর তিনি ধারাবাহিকে ফিরতে পেরে আপ্লুত। নিজেকে প্রমাণ করার জন্যই তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে একটু কঠিন চরিত্রই বেছে নিয়েছেন, যাতে আবার নিজের জায়গা গড়ে তুলতে পারেন তিনি।
Home/Entertainment/মাঝরাতে কেক কেটে হল বার্থডে সেলিব্রেশন, জন্মদিনে উদয়কে কোন প্রতিশ্রুতি দিলেন অনামিকা?