নেপোটিজম বা স্বজন পোষণ, বলিউড বা টলিউড ইন্ডাস্ট্রি জগতে এই শব্দটি সম্পর্কে সকলেই পরিচিত। যাদের বাবা বা পরিবারের অন্য কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাদের কাজ পেতে অসুবিধা হয়, তাদের ইন্ডাস্ট্রিদের টিকে থাকতেও অসুবিধা হয় না, এমন কথা বহুবার শুনতে হয়েছে তারকা সন্তানদের। এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেত্রী অনন্যা পান্ডে।

অনন্যা যিনি চাংকি পান্ডের মেয়ে, তিনি নেপোটিজম নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমার মনে হয় নতুন প্রজন্মের মানুষদের অকারণে বদনাম করা হয়। আগেকার সময়ে সাফল্য একরকম ছিল এখন সাফল্যের সঙ্গে একেবারেই পাল্টে গিয়েছে। সাফল্য অর্জন করতে হলে নির্দিষ্ট একটি পতন অনুসরণ করতে হতো আগে, এখন ব্যাপারটা একেবারে অন্যরকম। আমি বিশৃংখলার মধ্যেই থাকতে ভালবাসি তবে যত বেশি সম্ভব তত সময় ধরে কাজ করতে ভালবাসি আমি। কিন্তু আমার প্রজন্মের অন্য কেউ সমানভাবে সফল কিন্তু এতটা কটন পরিশ্রম করেন না। এটাই হয়তো তাদের এগিয়ে যাওয়ার পন্থা।’
আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?
অনন্যাকে নিয়ে বিতর্ক তখন তৈরি হয় যখন ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ এর মাধ্যমে বলিউডে তিনি ডেবিউ করেছিলেন এবং তারপর থেকেই স্বজনপোষণ বিতর্ক তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে। কিন্তু নিজেকে তারকা সন্তান বলে পরিচয় দিতে কখনো দ্বিধাবোধ করেনি অনন্যা। এবারেও অনন্যার মুখে শুনতে পাওয়া গেল সেই একই কথা।
অভিনেত্রী বলেন, ‘এটা অস্বীকার করার কোন মানে হয় না। আমি আমার বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। আমি কখনোই আমার বাবার পরিচয় হারাতে চাই না। আমার সম্পর্কে মানুষ যাই ভাবুক না কেন, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি আমার স্বপ্নকে সত্যি করতে পেরেছি। আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।’
{{/usCountry}}অভিনেত্রী বলেন, ‘এটা অস্বীকার করার কোন মানে হয় না। আমি আমার বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। আমি কখনোই আমার বাবার পরিচয় হারাতে চাই না। আমার সম্পর্কে মানুষ যাই ভাবুক না কেন, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি আমার স্বপ্নকে সত্যি করতে পেরেছি। আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।’
{{/usCountry}}আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার
টাইগার শ্রফকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টা অত্যন্ত ভীতিকর। আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। এ বিষয়টি শুধু অভিনেতাদের নিরাপত্তার বিষয় নয়, এই বিষয়টি দর্শকদের নিরাপত্তার বিষয়। তাই প্রত্যেককেই আরো বেশি সজাগ থাকতে হবে।’