...
...
Next Story

'যত কাণ্ড কলকাতাতেই' স্পেশাল স্ক্রিনিংয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন অনীক দত্ত, কী হল পরিচালকের?

আচমকা অসুস্থ হয়ে পড়েন অনীক দত্ত, কী হয়েছে পরিচালকের?

Published on: Oct 18, 2025, 21:16:04 IST
Advertisement

২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। বাকি তিনটি ছবি অর্থাৎ ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘রক্তবীজ ২’ ছবির সঙ্গে প্রতিযোগিতায় বক্স অফিসে কিঞ্চিৎ কম আয় হলেও এই ছবিটি সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছে।

আচমকা অসুস্থ হয়ে পড়েন অনীক দত্ত
আচমকা অসুস্থ হয়ে পড়েন অনীক দত্ত

আজ অর্থাৎ ১৮ অক্টোবর ছিল ছবির স্পেশাল স্ক্রিনিং। স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়। পুরনো সমস্ত বিবাদ ভুলে আসতে রাজি হয়েছিলেন তিনি। সবকিছু সময়মতো শুরু হয়েছিল, কিন্তু মাঝে ঘটল ছন্দপতন। প্রেক্ষাগৃহে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পরিচালক।

আরও পড়ুন: দাদার মৃত্যুর ৫ বছর পর বড় পদক্ষেপ বোনের, বিহারের বিধানসভা ভোটে লড়বেন দিব্যা

সকাল থেকেই কিঞ্চিত অসুস্থ ছিলেন তিনি। প্রেক্ষাগৃহে এসেই শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। কিছুক্ষণ বসে ইনহেলার নেওয়ার পর সুস্থ বোধ করেন তিনি। বাধ্য হয়ে পরিচালককে ছাড়াই শুরু হয়ে যায় ছবি। যদিও কিছুক্ষণ বিশ্রামের পর সুস্থ বোধ করেন অনীক দত্ত।

শরীর যে সঙ্গ দিচ্ছে না সে কথা আগেও বহুবার জানিয়েছিলেন পরিচালক। এর আগেও শ্বাসকষ্টজনিত কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। কিন্তু হঠাৎ প্রেক্ষাগৃহে এইভাবে তাঁর অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ভাবিয়ে তুলেছে সকলকে।

যদিও শুধু অসুস্থতা নয়, কিছুটা বিরক্ত এবং রাগ থেকেও পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন এটি তাঁর শেষ ছবি হতে চলেছে। টলিউডের অন্দরে নানান অসহযোগিতার কথা বারবার তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এর আগেও ভূতের ভবিষ্যৎ ছবি মুক্তির সময় একইভাবে অসহযোগিতার শিকার হয়েছিলেন তিনি।

যদিও পরিচালক ছবি তৈরীর ভূমিকা থেকে বিরতি নেওয়ার কথা বললেও ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিটি দেখে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ব্যক্তিগতভাবে তাঁকে অনুরোধ করেন তিনি যেন এমন ছবি বারবার বানান। এমন ছবির প্রয়োজন রয়েছে টলিউডে, এমনটাই মনে করেন পরিচালক।

তবে অভিমানের কথা যদি সরিয়ে রাখাও হয়, আগামী দিনে শরীর যদি সঙ্গ না দেয় তাহলে একটি ছবি দাঁড় করানো আর যত অসম্ভব হয়ে উঠবে পরিচালকের কাছে। তাই আগামীদিনে ভালো ছবি পাওয়ার জন্য তাঁর সুস্থ থাকাটা অত্যন্ত প্রয়োজন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks