...
...
Next Story

'মাঝে মাঝে খুব হাঁপিয়ে ও যাই…', মাদার্স ডে-তে বেবিবাম্পের ছবি দিয়ে, নিজের মাতৃত্বের জার্নি নিয়ে অকপট অনিন্দিতা!

একবছর হয়ে গেল মা হয়েছেন অনিন্দিতা চৌধুরী। মেয়ে তিষ্যাকে ঘিরেই এখন তাঁর পৃথিবী আবর্তিত হয়। কাজের হাজার ব্যস্ততা থাকলেও মেয়ের সময় কাটান নিজের ছন্দে। তবে মাতৃত্ব তাঁর মধ্যেও এনেছে পরিবর্তন। এবার মাদার্স ডে-তে তাঁর সেই মাতৃত্বের যাত্রা নিয়েই নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অনিন্দিতা।

Published on: May 10, 2026, 18:22:16 IST
Advertisement

Anindita Chowdhury: একবছর হয়ে গেল মা হয়েছেন অনিন্দিতা চৌধুরী। মেয়ে তিষ্যাকে ঘিরেই এখন তাঁর পৃথিবী আবর্তিত হয়। কাজের হাজার ব্যস্ততা থাকলেও মেয়ের সময় কাটান নিজের ছন্দে। তবে মাতৃত্ব তাঁর মধ্যেও এনেছে পরিবর্তন। এবার মাদার্স ডে-তে তাঁর সেই মাতৃত্বের যাত্রা নিয়েই নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অনিন্দিতা।

মাদার্স ডে-তে নিজের মাতৃত্বের জার্নি প্রসঙ্গে অনিন্দিতা!
মাদার্স ডে-তে নিজের মাতৃত্বের জার্নি প্রসঙ্গে অনিন্দিতা!

আরও পড়ুন: গাড়িতে যেতে যেতেই অনিন্দিতা মায়ের পছন্দের কবিতা শোনালেন মেয়েকে! জানেন তা শুনে কী করল খুদে

রবিবার ইনস্টাগ্রামে তিনি নিজের বেবিবাম্পের ছবি, তাঁর ওটি হওয়ার আগের ছবি থেকে শুরু করে মেয়ের জন্মের পর প্রথম ছবি, ধীরে ধীরে মেয়ের বড় হওয়া সঙ্গে মা হিসেবে নিজের বড় হওয়ার ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন অভিনেত্রী।

ছবি ভাগ করে ক্যাপশনে লেখেন, ‘যেদিন থেকে এই যে মা নামক সম্পর্কের পথ চলা শুরু হয়, সেদিন থেকে মায়ের মনের মধ্যে নানারকম ডিলেমা ও তৈরী হয়, কারণ মা হওয়ার কিছু অলিখিত বা লিখিত নিয়ম আমাদের সমাজে আছে, মাইরি বলছি কোনও নিয়ম আমি জানতাম না, এক পৃথিবী দ্বন্দ্ব সারাক্ষন হয়েছে, এখনও হয়, পারছি তো!! পারবো তো!!'

তিনি তাঁর চিন্তা, দ্বন্দ্বের কথাও প্রকাশ করেন। তিনি লেখেন, 'হরদম এই টেনশন চলে, সেই নিয়েই এগোচ্ছি, মাঝে মাঝে খুব হাঁপিয়ে ও যাই, মনে হয় আমার হট গার্লফ্রেন্ডদের সঙ্গে একদিন চুটিয়ে মজা করি, করিও, মা হচ্ছি, প্রতিদিন প্রতিমুহূর্তে, আমি খুব একটা ‘যেদিন মা হবি সেদিন বুঝবি’ মা নই, আমাকে চোখ সরু করে জাজ করাই যায়, গিনী ভিনি হালুম এর মা হিসেবে যা যা করে এসেছি নিনির মা হিসেবে ও তাই করি, সবাই একসঙ্গে বড় হচ্ছি, আমি মা হয়ে উঠছি আর ওরা আমার ছেলে মেয়ে, একটা ব্যাপারে আমি খুবই খুশি যে আমার মেয়ে আমার goss partner হয়ে উঠছে দিন দিন, সুদীপ সরকারকে কোণঠাসা করে দেওয়ার প্রস্তুতি তুঙ্গে! পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক, সম্মান পাক, মাথা উঁচু করে বাঁচুক। হ্যাপি মাদার্স ডে!'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe