...
...
Next Story

Anindita Raychaudhury: 'খারাপ ঘটনার কষ্ট চাপা দিয়ে...', সুদীপকে সামলে মুহূর্তে বাঁচার চেষ্টা অনিন্দিতার

Anindita Raychaudhury : কিছুদিন আগেই শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপ সরকার। হাসপাতালে ভর্তি করানো হলে জানা যায় অতিরিক্ত গরম এবং খাবারের হজমের সমস্যা থেকেই হয় এই অসুস্থতা। চিকিৎসকদের পর্যবেক্ষণের সুদীপ সুস্থ হয়ে উঠলে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন অনিন্দিতা।

Published on: Apr 30, 2026, 19:22:35 IST
Advertisement

Anindita Raychaudhury: কিছুদিন আগেই শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপ সরকার। হাসপাতালে ভর্তি করানো হলে জানা যায় অতিরিক্ত গরম এবং খাবারের হজমের সমস্যা থেকেই হয় এই অসুস্থতা। চিকিৎসকদের পর্যবেক্ষণের সুদীপ সুস্থ হয়ে উঠলে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন অনিন্দিতা।

সুদীপকে সামলে মুহূর্তে বাঁচার চেষ্টা অনিন্দিতার
সুদীপকে সামলে মুহূর্তে বাঁচার চেষ্টা অনিন্দিতার

সুদীপের বাড়ি ফিরে আসার খবরও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অনিন্দিতা। তিনি জানিয়েছিলেন, সুস্থ হয়ে উঠলেও এখন বিশ্রামেই থাকতে হবে সুদীপকে। ওষুধ খেতে হবে এবং মেনে চলতে হবে বেশ কিছু সাবধানতা। মজার ছলে বউয়ের কথা শোনার কথাও পোস্টে লিখেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: এত ভয় দেখিয়েছি আমি...', ভোট দিতে গিয়ে কী হল অহনার সঙ্গে?

তবে যতই তিনি মজা করুন না কেন, সুদীপের অসুস্থতায় যে সবটা একা সামলাতে হয়েছে অনিন্দিতাকে, সেটা স্পষ্ট বোঝা যায় অভিনেত্রীর বর্তমান পোস্ট দেখে। তবে তিনি এও স্বীকার করেন, জীবন যুদ্ধের মধ্যেও ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে নিজেকে ভালো রাখতে জানেন তিনি।

অনিন্দিতার কথায়, জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনার কষ্ট ছোট ছোট ভালো ঘটনা দিয়ে চাপা দিয়ে দিতে পারেন তিনি। ছুটির দিনে স্বামী এবং সন্তানের সঙ্গে কাটানোর মুহূর্তগুলোই অনিন্দিতার কাছে সেই ভালো মুহূর্ত, যার সাহায্যে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাকে বেশ দিব্যি ভুলে জীবন যুদ্ধে ব্রতী হয়েছেন তিনি। দিনের শেষে সবাইকে ভালো রেখে, সবার ভালো চেয়ে জীবনটা কাটিয়ে দিতে চান অনিন্দিতা।

আরও পড়ুন: মেয়ের প্রথম ভোটে সঙ্গী দেবপ্রতীম, সন্তানের জন্য কেমন বাংলা চান তিনি?

অনিন্দিতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেগুলি সত্যি মন ভালো করে দেওয়ার মতো ছবি। প্রথম ছবিতে সুদীপকে মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। দ্বিতীয় ছবিতেও রাস্তায় দাঁড়িয়ে একা মেয়েকে নিয়ে খুনসুটি করতে দেখা যায় অভিনেতাকে। তৃতীয় ছবিতে অনিন্দিতাও সুদীপের দুই সন্তানকে দেখতে পাওয়া যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe