...
...
Next Story

Anindita Ray Chaudhury: নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন সুদীপ, কেমন আছেন তিনি? জানালেন অনিন্দিতা

Anindita Ray Chaudhury: গত ২১ এপ্রিল আচমকাই শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুদীপ সরকার। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে জানা যায়, অতিরিক্ত গরম এবং খাবারের সমস্যা থেকেই এই অসুস্থতা।

Published on: Apr 24, 2026, 13:29:42 IST
Advertisement

Anindita Ray Chaudhury: গত ২১ এপ্রিল আচমকাই শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুদীপ সরকার। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে জানা যায়, অতিরিক্ত গরম এবং খাবারের সমস্যা থেকেই এই অসুস্থতা। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে যে সুদীপ অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন সে কথা আগেই জানিয়েছিলেন অনিন্দিতা। এবার সুদীপের বাড়ি ফিরে আসার খবর সকলের সঙ্গে শেয়ার করলেন তিনি।

নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন সুদীপ, কেমন আছেন তিনি?
নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন সুদীপ, কেমন আছেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অনিন্দিতা লেখেন, ‘সুদীপ নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এসেছে। বিপদ কেটেছে। কিন্তু এখনও দুর্বল। বিশ্রামে আছে। আরও বেশ কিছুদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে। খুব তাড়াতাড়ি আবার কাজে ফিরে আসবে। কিছু ওষুধ খেতে হবে এবং সাবধানতা মেনে চলতে হবে।’

আরও পড়ুন: 'মনে হয় কেউ গালাগালি দিচ্ছে...', নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?

পোষ্টের মাধ্যমে যারা এই বিপদের সময় অনিন্দিতার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান অভিনেত্রী। মজার ছলে তিনি এও লেখেন, ‘বিশ্রাম ছাড়াও চিকিৎসকরা বারবার বলেছেন, বউয়ের কথা শুনে চলতে। এরপর এই পোষ্টের সঙ্গেই তিনি একটি পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবিও পোস্ট করেছেন কারণ এখন মন ভালো রাখাটাই সবথেকে বেশি দরকারি।’

অনিন্দিতা অভিনেত্রী মল্লিকা মজুমদার কমেন্ট করে লিখেছেন, ‘বাহ। খুব ভালো খবর। ওকে জানিও ওর কাজের আমি ভক্ত খুব তাড়াতাড়ি স্ক্রিনে ওকে দেখতে চাই।’ এছাড়াও বাকিরাও সকলে সুদীপের তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কামনা করেছেন। তবে ওষুধ খাওয়ার পাশাপাশি যে সত্যি সত্যি বউয়ের কথা শোনা উচিত, একথাও কিন্তু এক বাকি স্বীকার করেছেন সকলেই।

খুব সম্প্রতি স্টার জলসার ‘গঙ্গা’ ধারাবাহিকে আবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সুদীপকে। আপাতত অসুস্থতার কারণে বেশ কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন তারপর ফিরে আসবেন কাজে।

আরও পড়ুন: মায়ের হার পরে ফিকফিক করে হাসি মীরার, দু'চোখ ভরে মেয়ের কান্ড দেখছেন অহনা

২০২২ সালের ২৬ জানুয়ারি ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। একদম ছিমছাম ভাবে আয়োজন করে আইনি কাগজে সইসাবুদ করেই দু'জনে বাঁধেন গাঁটছড়া।

গত বছর মার্চ মাসে একমাত্র সন্তানকে জন্ম দিয়েছেন অনিন্দিতা। দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল। কিন্তু কয়েক মাসের হলে কি হবে, খুদে কিন্তু এখনই বেশ চটপটে! মা বাবার কোলে ঘুরে দুর্গাপুজো দেখা হোক অথবা সরস্বতী পুজোয় সেজেগুজে বাবার কোলে বসে খুনসুটি, সব দিকেই তিষ্যার জুড়ি মেলা ভার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe