২০২২ সালের ২৬ জানুয়ারি ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। দেখতে দেখতে সেই বিয়ের ৪ বছরপূর্ণ হল। আর বিয়ের এই ৪ বছরের জন্মদিনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে ধরা দিলেন তাঁরা। আদুরে বার্তায় সুদীপ ভরে দিলেন অনিন্দিতাকে।
২০২২ সালের ২৬ জানুয়ারি ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। একদম ছিমছাম ভাবে আয়োজন করে আইনি কাগজে সইসাবুদ করেই দু'জনে বাঁধেন গাঁটছড়া। দেখতে দেখতে সেই বিয়ের ৪ বছরপূর্ণ হল। আর বিয়ের এই ৪ বছরের জন্মদিনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে ধরা দিলেন তাঁরা। আদুরে বার্তায় সুদীপ ভরে দিলেন অনিন্দিতাকে।
বিয়ের ৪ বছরের জন্মদিনে ঠোঁটঠাসা চুমু সুদীপ-অনিন্দিতার!
সোমবার সুদীপ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর ও অনিন্দিতার একটি ছবি পোস্ট করেন। সেখানে কালো জ্যাকেট, ধূসর রঙের টিজারে ধরা দেন। অন্যদিকে। অনিন্দিতার পরনে ছিল কালো রঙের জ্যাকেট ও নীল জিন্স। দু'জনের মাথাতেই ছিল টুপি। ছবিতে নীল আকাশের নীচে শুকনো পাতাঝরা গাছকে সাক্ষী রেখে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ধরা দেন।
ছবিটি পোস্ট করে সুদীপ ক্যাপশনে লেখেন, ‘তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই, তুমি আমাকে সম্পূর্ণ করেছ। এই নিষ্ঠুর, পাগলাটে, উন্মাদ পৃথিবীতে তুমি আমাকে শান্তি দিয়েছ। ভালোবাসা এবং নিঃস্বার্থতার আসল অর্থ শিখিয়েছ। আমি জানি না আমি কতটা ভালো স্বামী, প্রেমিক বা বন্ধু, কিন্তু বিশ্বাস করো আমি আরও চেষ্টা করব এবং অবশ্যই তোমাকে গর্বিত করব..আমি তোমাকে ভালোবাসি। চতুর্থ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়।’
তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের ভালোবাসায় ভরে দিয়েছিলেন নেটিজেনরা। তাঁদের এই ছবিতে কমেন্ট করেন মানালীও, তিনি একাধিক হার্ট ইমোজিতে ভরে দেন।
প্রসঙ্গত, বিয়ের তিন বছর পরে দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান। গত বছর মার্চ মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা। দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল। ২০২৫ সালে এপ্রিলে পয়লা বৈশাখের দিন মেয়ে তিষ্যার নাম প্রকাশ করেছিলেন তাঁরা। ইংরাজি নববর্ষে মেয়ের মুখও দেখান সুদীপ-অনিন্দিতা।
কিছুদিন আগে খুদেকে নিয়ে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। সেটা ছিল তাঁদের মেয়ের প্রথম বিমানযাত্রা। এই প্রসঙ্গে অভিনেতা তাঁর মেয়ে তিষ্যার হয়ে লিখেছিলেন, ‘এই প্রথমবার ফ্লাইটে উঠলাম আমি। বাবা মা আমাকে নিয়ে খুব চিন্তা করছিল কিন্তু আমার পারফরম্যান্স এত ভাল ছিল যে আমরা ফ্লাইটে বসেই পরের ট্রিপের প্ল্যান করে নিলাম। আমি খুব মজা করেছি আর কেবিন ক্রু আঙ্কেল আন্টিরা আমাকে চকলেট দিয়েছে আর সাথে গ্রিটিংস কার্ড। থ্যাংক ইউ ফর দা ট্রিপ।’