‘হান্ড্রেড’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন গোবিন্দা-পুত্র যশবর্ধন! কোন জনপ্রিয় নায়িকা বিপরীতে রয়েছে জানেন?

বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সাজিদ খান বেশ কিছু দিন কাজ থেকে বিরতির নেওয়ার পর আবারও ফিরতে চলেছেন তাঁর নতুন কাজ নিয়ে। তবে এই ছবির অন্যতম মূল আকর্ষণ হল বলিউড অভিনেতা গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা। এই ছবির ছবির মাধ্যমেই বলিউডে তিনি ডেবিউ করতে চলেছেন।

Published on: Jan 26, 2026, 12:12:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সাজিদ খান বেশ কিছু দিন কাজ থেকে বিরতির নেওয়ার পর আবারও ফিরতে চলেছেন তাঁর নতুন কাজ নিয়ে। তিনি তাঁর নতুন হরর ছবি ‘হান্ড্রেড’ নিয়ে ফিরছেন। শুধু সাজিদ খানই নন, তাঁর ভক্তরাও এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত।

বলিউডে ডেবিউ করতে চলেছেন গোবিন্দা-পুত্র যশবর্ধন
বলিউডে ডেবিউ করতে চলেছেন গোবিন্দা-পুত্র যশবর্ধন

আরও পড়ুন: মেগায় ফের জুটি বেঁধে ফিরতে চলেছেন শ্বেতা-রুবেল! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?

তবে এই ছবির অন্যতম মূল আকর্ষণ হল বলিউড অভিনেতা গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা। এই ছবির মাধ্যমেই বলিউডে তিনি ডেবিউ করতে চলেছেন। যশবর্ধনের বিপরীতে নায়িকা কে থাকছেন তাও জানিয়েছেন নির্মাতারা। এর আগে এই নায়িকা আমির খানের প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করেছিলেন। তাঁর অভিনীত চরিত্রটি দারুণ ভাবে প্রশংসিত হয়েছিল। জানেন তিনি কে?

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুসারে, ‘লাপাতা লেডিজ খ্যাত’ 'ফুল' নিতাংশী গোয়েলকে গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। নিতাংশীকে সাজিদ খানের হরর ছবি 'হান্ড্রেড'-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে।

জানা গিয়েছে, দুই দিন আগেই মুম্বইয়ের ফিল্ম সিটিতে ছবির শ্যুটিং শুরু হয়েছে। একটি সূত্র জানিয়েছে যে, ‘হান্ড্রেড’-এর নির্মাতারা ২৩ জানুয়ারি শুক্রবার মুম্বইয়ের ফিল্ম সিটিতে শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন। তাঁরা এই দিনটি বেছে নিয়েছিলেন যাতে বসন্ত পঞ্চমীতে ছবিটির শ্যুটিং শুরু করা যায়।'

তবে সম্প্রতি একটি খবরে শোনা গিয়েছিল যে, মুম্বইতে শ্যুটিং করার সময় সাজিদ খান আহত হয়েছিলেন। পরিচালক একতা কাপুরের সঙ্গে একটি ছবি শ্যুটিং করছিলেন, তখন এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাবার মৃত্যুর পর প্রথমবার একসঙ্গে সানি, এশা-অহনা! অতীত ধর্মেন্দ্রর শোকসভা বিতর্ক?

রিপোর্ট অনুসারে, তাঁর পা ভেঙে গিয়েছে এবং তাঁকে অস্ত্রোপচারও করতে হয়েছে। সাজিদের বোন ফারাহ খান হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন ভালো আছেন। কাজের ক্ষেত্রে, সাজিদ খানকে শেষ দেখা গিয়েছিল সলমন খানের রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-তে।

প্রসঙ্গত, কিছু দিন আগে গোবিন্দার স্ত্রী সুনীতা তাঁর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং পারিবারিক দায়িত্ব অবহেলার অভিযোগ এনেছিলেন। সুনীতা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘অনেক মহিলা এসে আপনাকে কাজ এবং খ্যাতির জন্য ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বয়স হয়েছে। মেয়ে টিনার বিয়ে দেওয়া দরকার, ছেলে যশবর্ধনের কেরিয়ার রয়েছে।’ শুধু তাই নয়, সুনীতা আরও জানিয়েছিলেন যে, গোবিন্দা কখনও যশকে তাঁর কাজে সাহায্য করেননি বা কারও সঙ্গে যোগাযোগ করেননি।