...
...
Next Story

প্রথম রাখি পালন নিনির, কাদের আগলে রাখার প্রমিস করল সুদীপ-অনিন্দিতার কন্যা?

অনিন্দিতা সুদীপের একমাত্র মেয়ে নিনির এই বছর প্রথম রাখি উৎসব। এখনও সে এই গোটা ব্যাপারটি নিয়ে তেমন ওয়াকিবহল নয় তবে সারাদিন বেশ মজায় কেটেছে তার। নিনির প্রথম রাখি উৎসবের বেশ কিছু দৃশ্যই এবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অনিন্দিতা।

Published on: Aug 28, 2026, 22:17:27 IST
Advertisement

অনিন্দিতা সুদীপের একমাত্র মেয়ে নিনির এই বছর প্রথম রাখি উৎসব। এখনও সে এই গোটা ব্যাপারটি নিয়ে তেমন ওয়াকিবহল নয় তবে সারাদিন বেশ মজায় কেটেছে তার। নিনির প্রথম রাখি উৎসবের বেশ কিছু দৃশ্যই এবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অনিন্দিতা।

প্রথম রাখি পালন নিনির
প্রথম রাখি পালন নিনির

অনিন্দিতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির বড়দের পাশাপাশি বাড়ির পোষ্যদের এই দিন রাখি পরিয়ে দেওয়া হয়। নিনি তার ছায়া মামা, সায়ন দাদা, জানুয়ারি দাদা আর হালুম দাদাকে রাখি পরিয়েছে। একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। বেশ কিছু গিফটও পেয়েছে নিনি, তাই খুব স্বাভাবিক ভাবেই তার মন খুব ভালো।

আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

এই দিন নিনির স্পেশাল হেয়ার স্টাইল করে দিয়েছে নিনির পিপি অর্থাৎ আভেরী সিংহ রায়। মাসি দিদার দেওয়া নতুন জামা পরে সারাদিন ভীষণ আনন্দ করে কাটিয়েছে নিনি। পিপি বাবাকে আর মা ছায়া মামাকে রাখি পরিয়ে দিয়েছে এই দিন। সকলে মিলে একটাই অঙ্গীকার করেছে ভালো-মন্দ যেমন সময় আসুক না কেন সবাই মিলে হাতে হাত ধরে থেকে যাবে সারা জীবন।

আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

অনিন্দিতা প্রসঙ্গে

২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি। বিয়ের ৩ বছরের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করেছিলেন তাঁরা। যদিও তখনও কেউ বিন্দুমাত্র টের পাননি, কিছুদিনের মধ্যেই সুখবর দিতে চলেছেন অনিন্দিতা। গত বছরের মার্চ মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২০২৫ সালে এপ্রিলে পয়লা বৈশাখের দিন মেয়ে তিষ্যার নাম প্রকাশ করেছিলেন তাঁরা। ইংরাজি নববর্ষে মেয়ের মুখও দেখান সুদীপ-অনিন্দিতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks