...
...
Next Story

আবার ফিরছে অনির্বাণ- সৃজিত জুটি, তবে অভিনয় নয়, কোন ভূমিকায় থাকছেন অভিনেতা?

সৃজিত পরিচালিত ছবিতে শুধুমাত্র অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য তা কিন্তু নয়, সৃজিতের ছবিতে গানও গেয়েছেন অনির্বাণ। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, এই গানটি বাংলা ছবির অন্যতম জনপ্রিয় গান যা গেয়েছিলেন অনির্বাণ। এবার আবার সৃজিতের ছবিতে গান গাইতে চলেছেন অনির্বাণ।

Published on: Aug 4, 2026, 21:02:53 IST
Advertisement

সৃজিত পরিচালিত ছবিতে শুধুমাত্র অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য তা কিন্তু নয়, সৃজিতের ছবিতে গানও গেয়েছেন অনির্বাণ। ‘কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া’ এই গানটি বাংলা ছবির অন্যতম জনপ্রিয় গান যা গেয়েছিলেন অনির্বাণ। এবার আবার সৃজিতের ছবিতে গান গাইতে চলেছেন অনির্বাণ।

আবার ফিরছে অনির্বাণ- সৃজিত জুটি
আবার ফিরছে অনির্বাণ- সৃজিত জুটি

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সৃজিতের ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’, যেখানে প্রথমবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। থাকবেন ইধিকা। এই ছবিতেই গায়ক হিসাবে থাকতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবির সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন সৃজিত নিজেই।

আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ৫ অগস্ট এই ছবির গান রেকর্ডিং করবেন অনির্বাণ। অন্যদিকে খুব সম্প্রতি ‘অভিমান’ ছবিতে আদর গানটি তৈরি করেছেন সৃজিত, ফলে বোঝাই যাচ্ছে তিনি শুধুমাত্র একজন পরিচালক হিসেবে নয়, একজন গীতিকার হিসেবেও নিজেকে সকলের সামনে মেলে ধরছেন।

তবে সৃজিত অনির্বাণ জুটি ফিরে এলেও দর্শকরা সুজিত মুখোপাধ্যায়ের ছবিতে অনির্বাণের অভিনয় দেখতে চান। যদিও খুব সম্প্রতি এমন কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে যাতে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই আবার বড় পর্দায় দেখা যেতে পারে প্রবীর-পোদ্দার জুটি।

প্রসঙ্গত, এই মুহূর্তে পরপর কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। খুব সম্প্রতি জানা গিয়েছে, আসতে চলেছে ‘উইংকল টুইংকল’ ছবিটি, যেখানে অভিনয় করবেন পরমব্রত এবং ঋত্বিক চক্রবর্তী। এছাড়া দুর্গাপুজোয় আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শরৎচন্দ্র ভার্সেস এম্প্যারার’ ছবিটি, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe