একেন বাবু, এই নামটা বা এই চরিত্রটা বললেই সবার আগে চোখের সামনে ভেসে আসে যার মুখ তিনি হলেন অনির্বাণ চক্রবর্তী। একেবারে অন্যরকম অভিনয়ের মাধ্যমে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। তবে শুধু গোয়েন্দা চরিত্র নিজেকে আটকে রেখেছেন তা নয়, নেগেটিভ চরিত্র অথবা পুলিশের চরিত্র সবেতেই তিনি সমানভাবে সাবলীল।

কিন্তু প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর কখনও না কখনও নিজের স্বপ্নের চরিত্রে অভিনয় করতে চান। কারও ক্ষেত্রে সেটা সম্পূর্ণ হয় কারও ক্ষেত্রে হয় না। তেমনি অনির্বাণ শুধুমাত্র গোয়েন্দা বা নেগেটিভ চরিত্রে নিজেকে আটকে রাখতে চান না। তিনি এমন একটি চরিত্রে অভিনয় করতে চান যেটা তাঁর অভিনয়কে অন্য একটি মাত্রা দেবে।
আরও পড়ুন: এবার দেবের মুখোমুখি উত্তম কুমার! ‘দাদাগিরি’তে আসছে নতুন চমক
অনির্বাণের স্বপ্নের চরিত্র
সম্প্রতি DebbiiUnleasHD - কে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, ‘আমার একটা চরিত্র বা এমন একটা সিনেমা যেখানে বা যে চরিত্রে এখন অভিনয় করে ওঠা হয়নি সেটা হল ভালোবাসার ছবি। একটা লাভ স্টোরি। মধ্য বয়সের একটা প্রেমের ছবিতে অভিনয় করার ভীষণ ইচ্ছে। আমি জানি না এমন অফার যদি আমার কাছে আসে তাহলে আমি কি করব। কিন্তু এমন একটা ছবিতে অভিনয় করার ইচ্ছে আমার ভীষণ।'
অনির্বাণ বলেন, ‘অনেক সময় পরিচালকরা একটি ইতিবাচক চরিত্রকে এতটাই ভালো করে তুলে দেখান যেন মনে হয় সে ভগবানের সমসাময়িক। আবার অন্যদিকে কোনও নেগেটিভ চরিত্রকে এতটাই খারাপ দেখান যে, মনে হয় তার থেকে খারাপ কিছু হয় না। কিন্তু আমি চেষ্টা করি ইতিবাচক বা নেতিবাচক চরিত্রকে একটু অন্যরকম ভাবে তুলে ধরার। তেমনি আমি চাই একজন মধ্যবিত্ত প্রেমিকের চরিত্রে অভিনয় করতে।’
{{/usCountry}}অনির্বাণ বলেন, ‘অনেক সময় পরিচালকরা একটি ইতিবাচক চরিত্রকে এতটাই ভালো করে তুলে দেখান যেন মনে হয় সে ভগবানের সমসাময়িক। আবার অন্যদিকে কোনও নেগেটিভ চরিত্রকে এতটাই খারাপ দেখান যে, মনে হয় তার থেকে খারাপ কিছু হয় না। কিন্তু আমি চেষ্টা করি ইতিবাচক বা নেতিবাচক চরিত্রকে একটু অন্যরকম ভাবে তুলে ধরার। তেমনি আমি চাই একজন মধ্যবিত্ত প্রেমিকের চরিত্রে অভিনয় করতে।’
{{/usCountry}}আরও পড়ুন: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো
প্রসঙ্গত, চলতি বছর একেন বাবুর পুরুলিয়া সফর একেবারে সফল হয়েছে। হইচইতে মুক্তিপ্রাপ্ত এই সিরিজ দেখেন নি এমন দর্শক মনে হয় খুঁজে পাওয়া যাবে না। এবার দুর্গাপুজোয় আসছে একেনবাবুর কেরালা ভ্রমণ। ছবিতে কারা অভিনয় করবেন সেটা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন পরিচালক। এবার শুধু পালা ছবি মুক্তির।