...
...
Next Story

৭ বছর পর আবার একসঙ্গে অঞ্জন-মমতা, প্রকাশ্যে নতুন ছবির পোস্টার

১৯৮২ সালে খারিজ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন অঞ্জন দত্ত এবং মমতা শংকর। এই সিনেমায় অভিনয় করেছিলেন আরও তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। এরপর ২০১৮ সালে আহারে মন ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। এবার ৭ বছর পর আবার নতুন ভাবে আসতে চলেছেন তাঁরা।

Published on: Oct 29, 2025, 22:09:48 IST
Advertisement

১৯৮২ সালে ‘খারিজ’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন অঞ্জন দত্ত এবং মমতা শংকর। এই সিনেমায় অভিনয় করেছিলেন আরও তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। এরপর ২০১৮ সালে ‘আহারে মন’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। এবার ৭ বছর পর আবার নতুন ভাবে আসতে চলেছেন তাঁরা।

৭ বছর পর আবার একসঙ্গে অঞ্জন-মমতা
৭ বছর পর আবার একসঙ্গে অঞ্জন-মমতা

অঞ্জন দত্ত শুধুমাত্র একজন অসাধারণ অভিনেতা নন, একজন অসাধারণ পরিচালক। চলতি বছর অপর্ণা সেনের সঙ্গে ‘এই রাত তোমার আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা। বহু বছর পর এই তারকা জুটিকে দেখে যেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা।

আরও পড়ুন: অভিনয়ের পর এবার অন্য ভূমিকায় শ্রুতি, কোন দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে?

অন্যদিকে ‘উৎসব’ সিনেমার পর আবার মমতা শঙ্কর জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণার সঙ্গে। প্রথমে নাফিসা আলিকে বেছে নেওয়া হলেও পরে অভিনেত্রীর অসুস্থতার কথা মাথায় রেখে তাঁর জায়গায় বেছে নেওয়া হয় মমতা শংকরকে। এর মধ্যেই মমতা শঙ্করের আগামী ছবির পোস্টার মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়।

মমতা শংকর এবং অঞ্জন দত্তের আগামী ছবির নাম ‘দেরি হয়ে গিয়েছে’। পোস্টারে চিরকালের মতো খুব চেনা লুকে ধরা দিয়েছেন অঞ্জন দত্ত, অন্যদিকে মমতা শঙ্করও একই ভাবে সুন্দরী। নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটি যদিও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ।

অন্যদিকে মমতা শঙ্কর একজন হোম স্টে মালিকের চরিত্রে অভিনয় করছেন, যিনি নিজের জীবনকে শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছেন। ছবিতে অঞ্জন দত্তের চরিত্রের নাম ঋষি চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্করের চরিত্রের নাম সংঘমিত্রা গুহ ঠাকুরতা।

আরও পড়ুন: 'মীরা কারও পছন্দের জন্য তৈরি...', নিজের বর্তমান চরিত্র নিয়ে কী বললেন তন্বী?

সিনেমায় ঋষি একাকী জীবনে প্রেমের সন্ধানে রয়েছে, যার মমতা শঙ্করের সঙ্গে দেখা হওয়ার পর জীবন পাল্টে যায় চিরকালের মতো। অন্যদিকে সংঘমিত্রা স্বামী হারিয়ে একা একটি হোমস্টে চালান একটি অল্পবয়সী মেয়ের সঙ্গে। এই অল্প বয়সী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অপলা চৌধুরী। অঞ্জন দত্তের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অরিজিৎ দত্ত, যার চরিত্রের নাম ত্বরিত।

অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর, দুজনেরই স্ক্রিপ্ট ভীষণ পছন্দ হওয়ায় এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন এই ছবিটা অভিনয় করার জন্য। এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছে বোলপুরে। বোলপুরের মতো একটি জায়গায় অবস্থিত একটি হোমস্টেতে হয়েছে এই ছবির শ্যুটিং।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks