...
...
Next Story

বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণার হোটেল, দুর্গাবতীর থেকে মাকে কীভাবে বাঁচাবেন স্নেহা?

এই মুহূর্তে অন্নপূর্ণার হোটেল নিয়ে অন্নপূর্ণা রয়েছে বিপাকে। আগামী দিনে সে নিজের হোটেল নিয়ে কি করবে কিছুই জানে না কারণ সে তার স্বামীর থেকে যে টাকা নিয়েছিল তা চুরি হয়ে গিয়েছে। যেহেতু সেই টাকা সে ধরে নিয়েছিল তাই টাকা শোধ না করার অপরাধে পঞ্চায়েতে বসে বিচার সভা।

Published on: Aug 11, 2026, 15:00:19 IST
Advertisement

এই মুহূর্তে হোটেল নিয়ে অন্নপূর্ণা রয়েছে বিপাকে। আগামী দিনে সে নিজের হোটেল নিয়ে কি করবে কিছুই জানে না কারণ সে তার স্বামীর থেকে যে টাকা নিয়েছিল তা চুরি হয়ে গিয়েছে। যেহেতু সেই টাকা সে ধরে নিয়েছিল তাই টাকা শোধ না করার অপরাধে পঞ্চায়েতে বসে বিচার সভা।

দুর্গাবতীর থেকে মাকে কীভাবে বাঁচাবেন স্নেহা?
দুর্গাবতীর থেকে মাকে কীভাবে বাঁচাবেন স্নেহা?

এই পঞ্চায়েত সভায় অন্নপূর্ণার হোটেলকে বন্ধ করার নিধান দেয় দুর্গাবতী। এমনিতেই সে টাকার পিশাচ, তার ওপরে যখন ১০ লক্ষ টাকার ব্যাপার তখন খুব স্বাভাবিকভাবেই জায়গা বুঝে চলে আসে দুর্গাবতী। ইন্দিরাকে টাকা ফেরত দিতে না পারার জন্য শুধুমাত্র হোটেল নয়, অন্নপূর্ণার বাড়ি পর্যন্ত নিয়ে নেওয়ার কথা হয়।

আরও পড়ুন: 'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা

কিন্তু এতকিছু জানেই না স্নেহা। অন্নপূর্ণার ছোট মেয়ে সবকিছু বলতে সে সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে দৌড়ে যায় পঞ্চায়েতে। এবার আবার মুখোমুখি হবে দুর্গাবতী-স্নেহা। দুর্গাবতীর খবর থেকে হোটেল এবং বাড়ি ছিনিয়ে আনা যাবে কিনা, দুর্গাবতীর সঙ্গে সামনাসামনি হলে কি বলবে স্নেহা, সেই সব কিছু জানা যাবে আগামী পর্বে।

আরও পড়ুন: রাজনীতি সায়ন্তিকার জন্য নয়! অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

রাহুল এবং স্নেহা এর আগে জুটি বেঁধেছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহীকে দ্বিতীয় পর্বে। যদিও সেই ধারাবাহিক বেশি দিন চলে নি। এই মুহূর্তে স্নেহা এবং রাহুল দুজনেই দুটি আলাদা আলাদা ধারাবাহিককে অভিনয় করছেন। কিন্তু খুব শীঘ্রই এই জুটিকে আবার দেখতে পাওয়া যাবে বড় পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks