Zee Bangla Serial Update: কুসুমের সময় বদল! ১ জুন থেকে আসছে অন্নপূর্ণার লক্ষ্মীরা, জি বাংলার স্লটে বড় বদল

অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ঘোষ এবং তাঁর বিপরীতে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। ১ জুন থেকে সন্ধে ৭টায় সম্প্রচার। 

Published on: May 23, 2026, 13:15:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বহুদিন আগেই এসেছিল প্রথম ঝলক। অবশেষে সামনে এল জি বাংলার অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকের টাইম স্লট। ১ জুন সোমবার থেকে সম্প্রচার শুরু। অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ঘোষ এবং তাঁর বিপরীতে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। এছাড়া এলফিনা মুখোপাধ্যায়ও এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

১ জুন থেকে আসছে অন্নপূর্ণার লক্ষ্মীরা।
১ জুন থেকে আসছে অন্নপূর্ণার লক্ষ্মীরা।

১ জুন থেকে অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে সন্ধে ৭টায়। অর্থাৎ নিল কুসুমের জায়গা। তবে কুসুম কিন্তু এখনই বন্ধ হচ্ছে না। বরং এটিকে পাঠিয়ে দেওয়া হবে সাত পাকে বাঁধা-র স্লটে। অর্থাৎ ১ জুন সোমবার থেকে বিকেল ৬.০০-এ সম্প্রচারিত হবে কুসুম। আর সাত পাকে বাঁধা আসবে ৫.৩০টার স্লটে। বন্ধ হচ্ছে চিরদিনই তুমি যে আমার। ৩১ মে শেষ সম্প্রচার।

চলুন একবার ১ জুন থেকে কোন সময়ে কোন ধারাবাহিক আসছে, সেই তালিকায় নজর রাখা যাক-

বিকেল ৪:৩০: দিদি নম্বর ১

বিকেল ৫.৩০: সাত পাকে বাঁধা

সন্ধ্যা ৬:০০: কুসুম

সন্ধ্যা ৬:৩০: কমলা নিবাস

সন্ধ্যা ৭:০০: অন্নপূর্ণার লক্ষ্মীরা

সন্ধ্যা ৭:৩০: তারে ধরি ধরি মনে করি

রাত ৮টা: পরিণীতা (৪৫ মিনিট)

রাত ৮:৪৫: জোয়ার ভাঁটা (৪৫ মিনিট)

রাত ৯:৩০: কনে দেখা আলো (১ ঘণ্টা)

রাত ১০:৩০: আনন্দী

অন্নপূর্ণার লক্ষ্মীরা সিরিয়াল প্রসঙ্গে:

সৌম্যদীপ মুখোপাধ্যায় এলাকার রবিনহুড। যে অন্যায়ে রুখে দাঁড়ায়। গবীর মানুষের ত্রাতা সে। চরিত্রের নাম রাজা। সেই রাজারই মনে ধরে স্বস্তিকা ঘোষকে, যে প্রতিবাদী মেয়ে। তাই তো রাজা যখনই দেখে প্রেমে পড়ে যায় প্রথম ঝলকেই। মনে নে বলে, ‘একেবারে মায়ের মতো…’! তারপরই হারিয়ে যায় স্বপ্নে।

গল্পে 'অন্নপূর্ণা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। যার তিন মেয়ে। ছেলে হয়নি বলে ছেড়ে চলে যায় স্বামী। একাই বড় করে তিন মেয়েকে। বড় মেয়ে ইপ্সিতা মুখোপাধ্যায়, খুব সম্ভবত মেজ মেয়ে স্বস্তিকা। তাঁর চরিত্রের নাম স্নেহা। যে লেখাপড়া শেষ করে কালেক্টর হওয়ার স্বপ্ন দেখে।

স্নেহার দিদি অর্থাৎ ইপ্সিতার চরিত্রের নাম সাথী। যার হাতের রান্না চমৎকার। যার স্বাদ নিতে দূর দূর থেকে ছুটে আসেন গ্রাহকরা। আর ছোটজনের নাম সোমা, সে আবার খেলাধূলায় চাম্পিয়ন। এই তিন বোনের জীবনের সঙ্গে যখন জুড়বে রাজা, তখন কোন ধাাকা আসে, সেটাই দেখার।

এর আগে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে। লম্বা সময় টিআরপি তালিকায় সেরা ছিল এই ধারাবাহিক। বছর তিন চলে, আর প্রায় গোটা সময়টাতেই টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যে জায়গা ছিল পাকা। অন্য দিকে, স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More