Annapurnar lokkhira: স্নেহার মুখে মায়ের অপমান শুনে রেগে আগুন রাজা, তাহলে কি এখানেই শেষ দুজনের ভালোবাসা?
Annapurnar lokkhira: খুব সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই ধারাবাহিকে সোমা বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন নাম ভূমিকায়। তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং প্রিয়দর্শিনী বসাক। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।
Annapurnar lokkhira: খুব সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই ধারাবাহিকে সোমা বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন নাম ভূমিকায়। তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং প্রিয়দর্শিনী বসাক। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।
স্নেহার মুখে মায়ের অপমান, রেগে আগুন রাজা
সৌম্যদীপের চরিত্রের নাম রাজা, যে কিনা স্বস্তিকা অর্থাৎ অন্নপূর্ণার মেজো মেয়ে স্নেহার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু দুজনের চারিত্রিক গুণ একেবারে আলাদা। আর্থিক দিক থেকেও দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু এত অসামঞ্জস্য থাকা সত্ত্বেও রাজা স্নেহার প্রেমে পাগল।
‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, অন্নপূর্ণার পাইস হোটেলে এসেছে রাজা। এসেই অন্নপূর্ণাকে প্রণাম করে সে মনে মনে বলে এটাই তার শ্বশুরবাড়ি। এরপর সেখানে খেতে বসে যায় সে। গোটা ব্যাপারটায় অন্নপূর্ণা চমকে উঠলেও কিছু বলে না। এদিকে হোটেলের মধ্যে স্নেহাকে খুঁজে না পেয়ে কাচুমাচু মুখ করে বসে থাকে রাজা।
কয়েক মিনিট যেতে না যেতেই স্নেহা সেখানে চলে আসে। কিন্তু তাকে দেখে মনে হয়, সে ভীষণ রেগে আছে। এসেই মহিলা মহাজন দুর্গাবতীর নামে সমস্ত ক্ষোভ উগড়ে যায় সে। দুর্গাবতীকে ‘রাক্ষসী’ বলেও সম্বোধন করে স্নেহা। স্নেহার মুখে এই কথা শুনে থাকতে পারে না রাজা।
স্নেহার কথা শুনেই চিৎকার করে ওঠে সে। এদিকে রাজাকে চিৎকার করতে দেখে সকলে অবাক হয়ে যায়। তাহলে কি এবার রাজার আসল পরিচয় বেরিয়ে আসবে সকলের সামনে? স্নেহের প্রতি রাজার ভালবাসা কি এখানেই শেষ হয়ে যাবে? দুজনের মধ্যে কি এবার অন্যরকম সম্পর্ক তৈরি হবে? এই সবকিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় ঠিক সন্ধ্যে সাতটায়।
Home/Entertainment/Annapurnar Lokkhira: স্নেহার মুখে মায়ের অপমান শুনে রেগে আগুন রাজা, তাহলে কি এখানেই শেষ দুজনের ভালোবাসা?