...
...
Next Story

‘রামায়ণ’ ছবিতে থাকবেন অনুপম খেরও, কোন পৌরাণিক চরিত্রে কণ্ঠ দিলেন অভিনেতা?

এই বছরের সবথেকে প্রতীক্ষিত সিনেমা হল রণবীর কাপুর অভিনীত রামায়ণ। এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। নবরাত্রির প্রথম দিনে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিন। এবার নির্মাতারা এমন একটি খবর প্রকাশ্যে আনলেন, যা এতদিন সকলের কাছে অজানা ছিল।

Published on: Oct 14, 2026, 12:59:13 IST
Advertisement

এই বছরের সবথেকে প্রতীক্ষিত সিনেমা হল রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। নবরাত্রির প্রথম দিনে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিন। এবার নির্মাতারা এমন একটি খবর প্রকাশ্যে আনলেন, যা এতদিন সকলের কাছে অজানা ছিল।

‘রামায়ণ’ ছবিতে থাকবেন অনুপম খেরও
‘রামায়ণ’ ছবিতে থাকবেন অনুপম খেরও

‘রামায়ণ’ ছবিতে কারা কারা অভিনয় করবেন সেটা মোটামুটি স্পষ্ট সকলের কাছে। কিন্তু অনেকেই জানতেন না এই ছবিতে থাকবেন অনুপম খেরও। কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে, খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে সকলের মনে।

আরও পড়ুন: উত্তর মিললেই পাবেন টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’

নির্মাতারা সিনেমার নতুন একটি পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, জটায়ুর একটি ক্লোজআপ ছবি, যেখানে জটায়ুর তীক্ষ্ণ দৃষ্টি প্রধান আকর্ষণ। এছাড়াও জটায়ুকে ডানা মেলে উড়তেও দেখতে পাওয়া যাচ্ছে পোস্টারে।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ‘যখন অশুভ শক্তি পালিয়ে গেল, সাহস তার মোকাবিলা করতে জেগে উঠলো। সে জয়ের জন্য নয়, বরং যা সঠিক তার জন্য লড়াই করেছিল। জটায়ু। ধর্মের ডানা। রামায়ণে জটায়ু চরিত্রে অনুপম খের।’

আরও পড়ুন: পুজোর আগেই ছোটপর্দায় শরৎচন্দ্রের ‘সব্যসাচী’, কোন চ্যানেলে দেখা যাবে আবিরকে?

রামায়ণ মুক্তির তারিখ

সম্প্রতি নির্মাতারা ঘোষণা করেছেন যে, ‘রামায়ণ পর্ব ১’ ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে, আন্তর্জাতিকভাবে মুক্তির দুই দিন পর ছবিটি ভারতে মুক্তি পেতে পারে। তবে, নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন যে, ছবিটি বিশ্বব্যাপী মুক্তির দিনেই ভারতীয় প্রেক্ষাগৃহে আসবে।

ঘোষণাটির সাথে থাকা ক্যাপশনে লেখা ছিল, ‘নবরাত্রির শুভ উপলক্ষে আমরা এক নতুন যুগের সূচনা উদযাপন করছি। ইয়ে রাম কে যুগ কা আরম্ভ হ্যায়। নমিত মালহোত্রার রামায়ণ পর্ব ১: ৫ই নভেম্বর থেকে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে, সমস্ত প্রিমিয়াম ফরম্যাটে। দশেরার দিন থেকে অগ্রিম বুকিং শুরু হবে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks