Anupam Kher: সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরে গিয়েছিলেন অভিনেতা অনুপম খের। অনুপমের আগামী ছবি ‘শ্রী রাম ভূমি’- র শুটিংয়ের আগে মন্দির পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি। মন্দির পরিদর্শন করার পর রাম মন্দিরে ভক্তদের দানের নগদ এবং মূল্যবান সামগ্রী, চুরি হওয়ার প্রসঙ্গে মুখ খোলেন অনুপম।

খুব সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ চুরির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট- এর সাধারণ সম্পাদক সহ একাধিক সদস্য পদত্যাগ করেছেন। এই গোটা ঘটনা নিয়ে তোলপাড় অযোধ্যা সহ গোটা ভারতবর্ষের রাজনীতি।
আরও পড়ুন: মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হয়েছেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?
এবার এই নিয়ে কথা বললেন অনুপম। অনুপম আগামী ছবির শুটিংয়ের জন্য ১০-১২ দিন থাকবেন অযোধ্যায়। স্বাভাবিকভাবেই অযোধ্যার কথা উঠতেই উঠে আসে রাম মন্দিরের দান বাক্সের অর্থ চুরির প্রসঙ্গ। অনুপমের কথায়, যেটা হয়েছে সেটা ভীষণ অন্যায় হয়েছে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তবে এতে মন্দিরের মর্যাদা বা প্রতিপত্তি কমে যাবে না। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হতে ৫০০ বছর লেগে গিয়েছে। কিছু লোক এই কাজে লিপ্ত রয়েছে, কিন্তু তার জন্য মন্দিরের পবিত্রতা ক্ষুন্ন হওয়া উচিত নয়।
অনুপম বলেন, ‘বাড়িতে যদি চুরি হয় সে ক্ষেত্রে বাড়িতেই কেউ দোষারোপ করে না বা বাড়ি ছেড়ে চলে যায় না। যেটা ঘটেছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু সনাতন ধর্ম এবং ভগবান রাম যুগ যুগ ধরে বিদ্যমান। এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।’
{{/usCountry}}অনুপম বলেন, ‘বাড়িতে যদি চুরি হয় সে ক্ষেত্রে বাড়িতেই কেউ দোষারোপ করে না বা বাড়ি ছেড়ে চলে যায় না। যেটা ঘটেছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু সনাতন ধর্ম এবং ভগবান রাম যুগ যুগ ধরে বিদ্যমান। এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।’
{{/usCountry}}আরও পড়ুন: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা
অনুপম খের, যিনি ১৯৮২ সালের হিন্দি চলচ্চিত্র ‘আগমন’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন, তাঁর কয়েক দশকের দীর্ঘ কর্মজীবনে ৫০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ‘তানভি দ্য গ্রেট’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন।