...
...
Next Story

'ঋতুপর্ণের পর আমি আর...', ২৬ বছরে অনুপমের বাংলায় না ফেরার কারণ কি তাহলে রীতা?

২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজক হিসাবে বাংলায় এসেছিলেন অনুপম খের। কিন্তু তারপর দীর্ঘ ২৬ বছর কেটে গেলেও তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেননি। না অভিনেতা হিসেবে, না প্রযোজক হিসাবে। কিন্তু কেন এত বছর বাংলা থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন অভিনেতা?

Published on: Jul 01, 2026 04:20 PM IST
Advertisement

২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজক হিসাবে বাংলায় এসেছিলেন অনুপম খের। কিন্তু তারপর দীর্ঘ ২৬ বছর কেটে গেলেও তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেননি। না অভিনেতা হিসেবে, না প্রযোজক হিসাবে। কিন্তু কেন এত বছর বাংলা থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন অভিনেতা?

২৬ বছরে অনুপমের বাংলায় না ফেরার কারণ কি তাহলে রীতা?
২৬ বছরে অনুপমের বাংলায় না ফেরার কারণ কি তাহলে রীতা?

‘বাড়িওয়ালি’ ছবির সাফল্য ছিল আকাশ ছোঁয়া। এই ছবিতে অভিনয় করার সুবাদে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুদীপ্তা। কিন্তু সাফল্যের পাশাপাশি ছবিটি বিতর্কেও জড়িয়ে পড়েছিল সেই সময়। সকলেই জানেন, এই ছবিতে ভূমিকার অভিনয় করেছিলেন অনুপম খেরের স্ত্রী কিরণ খের। কিরণ যে সাবলীল ভঙ্গিতে এই ছবিটা অভিনয় করেছিলেন, তাতে গোটা বাংলা মুগ্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: 'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের

ছবি মুক্তির পর নির্মাতাদের তরফ থেকে দাবি করা হয়, কঠোর পরিশ্রম করে বাংলা শিখে নিজেই ডাবিং করেছিলেন কিরণ। কিন্তু গলাটা যে কিরণের নয়, সেটা বুঝতে বাকি ছিল না সমালোচকদের। ফিল্ম সমালোচক থেকে দর্শকদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছিলেন, কিরণের নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন রীতা কয়রাল।

কিন্তু সেই সময় রীতা এই বিষয় নিয়ে কোনও কথা বলেননি। এমনকি ডাবিংয়ের এই সত্যতা অস্বীকার করেছিলেন খোদ ঋতুপর্ণ। কিন্তু আজ থেকে কিছু বছর আগে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে রীতা স্বীকার করেছিলেন, তিনিই বাড়িওয়ালি ছবিতে ডাবিং করেছিলেন। কিন্তু প্রথমে এই কথা তিনি কাউকে জানাননি। পরে যখন ব্যাপারটা জানাজানি হয়ে যায় তখন অনুপমের তরফ থেকে ফোন আসে রীতার কাছে।

আরও পড়ুন: ‘দাদাগিরি’র প্রথম পর্বেই চমক! ‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা

খুব স্বাভাবিকভাবেই ২৬ বছর পর আবার বাংলায় অনুপমের ফিরে আসার পর সেই পুরনো কথা লোকমুখে ঘুরে বেড়াচ্ছে। বাংলায় ফিরতে অনুপম কেন ২৬ বছর সময় নিলেন এই প্রশ্ন আনন্দবাজার সোশালের তরফ থেকে করায় তিনি জানান, ঋতুপর্ণ ঘোষকে তিনি ভীষণভাবে মিস করেন। হোটেলে নয় বরং ঋতুপর্ণ তাঁর বাড়িতেই থাকতেন ‘বাড়িওয়ালি’ ছবি তৈরি সময়। ঋতুপর্ণ ঘোষের মতো কোনও মানুষ তিনি আজ পর্যন্ত পাননি বলেই বাংলা ছবিতে প্রযোজক হিসেবে কাজ করার কথা চিন্তাও করেননি অনুপম।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe