Happy Birthday Anushka Sharma: এখন ২ বাচ্চার মা-বাবা! জানেন বিরাটের কোন গুণ দেখে তাঁর প্রেমে পড়েছিলেন অনুষ্কা?

১ মে অনুষ্কা তাঁর জন্মদিন উদযাপন করছেন, চলুন ফিরে দেখা যাক সেই সময়ে, যখন তিনি বিরাটের প্রেমে পড়ার আসল কারণটি প্রকাশ করেছিলেন।

Published on: May 1, 2026, 19:00:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় দম্পতি, যাঁরা তাঁদের রসায়ন দিকে লাখ লাখ ভক্তের মনে জায়গা করে নিয়েছেম। তাঁদের রূপকথার মতো প্রেম থেকে শুরু করে ইতালিতে তাঁদের চোখ ধাঁধানো বিয়ে, দুই সন্তানের মা-বাবা হওয়া- সবটাই যেন কোনো সিনেমার স্ক্রিপ্ট। ১ মে, অনুষ্কা তাঁর জন্মদিন উদযাপন করছেন, চলুন ফিরে দেখা যাক সেই সময়ে, যখন তিনি বিরাটের প্রেমে পড়ার আসল কারণটি প্রকাশ করেছিলেন।

কী দেখে বিরাটের প্রেমে পড়েন অনুষ্কা?
কী দেখে বিরাটের প্রেমে পড়েন অনুষ্কা?

কিছুদিন প্রেম করার পর অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে ইতালির তাস্কানিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। দুই সন্তানের বাবা-মা একবার তাদের প্রেম পর্ব এবং কীভাবে তাদের সম্পর্ক শুরু হয়েছিল, তা নিয়ে কথা বলেছিলেন। স্টার স্পোর্টসের সঙ্গে একটি পুরনো আলাপচারিতায় অভিনেত্রী জানান যে, তাদের প্রেম শুরু হওয়ার আগেই বিরাটের ভালো স্মৃতিশক্তি তাকে মুগ্ধ করেছিল। এর প্রতিক্রিয়ায় বিরাট বলেন, ‘আমার স্মৃতিশক্তিও কিছুটা ভালো। সে আমাকে গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখতে বলে দেয়। তাই আমি সেগুলো মনে রাখতে আরও পারদর্শী হয়ে উঠেছি। সত্যি বলতে, সে আমাকে আগে থেকেই বলে দেয়। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখি, ছোটখাটো জিনিস ভুলে যাই।’

একই কথোপকথনে বিরুষ্কা তাঁদের মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটানো নিয়েও কথা বলেছিলেন এবং জানিয়েছেন যে, দুই বছরের মেয়ের সঙ্গে থাকার জন্য তারা পার্টির মাঝখান থেকে বাড়ি চলে আসতেও দ্বিধা করেন না। পিকে অভিনেত্রী বলেন, ‘এটা কোনো অজুহাত নয়, এটাই বাস্তবতা যে সন্তান হলে মানুষ ততটা সামাজিক থাকতে পারে না। আমরা আসলে খুশি, কারণ আমরা দুজনেই খুব একটা সামাজিক নই। আমরা সাধারণ জিনিস পছন্দ করি, বাড়িতে সময় কাটাতে ভালোবাসি। আমরা একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগও আসলে পাই না। তাই, যখন আমরা সেই সময়টা পাই, তখন আমরা সেটা পরিবারের মতো করে কাটাতে চাই।’

বিরাট ও অনুষ্কা ২০২১ সালে তাঁদের কন্যা ভামিকা এবং ২০২৪ সালে পুত্র আকায় কোহলিকে স্বাগত জানান। গোপনীয়তার কারণে পরিবার বর্তমানে ভারত ছেড়ে যুক্তরাজ্যেই বসবাস করছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More