Anwesha Hazra: একটি ধারাবাহিক শেষ হওয়া মানে একটি চরিত্রের শেষ হয়ে যাওয়া। আগে যেমন বছরের পর বছর একটি ধারাবাহিক চলত এখন সেটি চলে না, একটি ধারাবাহিক খুব জোর এক বছর বা দু'বছর সম্প্রচারিত হয়। কিন্তু এই সামান্য সময়ের মধ্যেও একজন অভিনেতা বা অভিনেত্রী সেই চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে যান, ধারাবাহিক শেষ হলে খুব স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায় তাঁদের।

আনন্দীর শেষ লগ্নে এমনটাই হয়েছে অন্বেষা হাজরার সঙ্গে। বিগত বেশ কয়েক মাসের সকলের মনে জায়গা করে নিয়েছিল অন্বেষা হাজরা অভিনীত এই চরিত্রটি। কিন্তু এবার বিদায় নেওয়ার পালা। আজ অর্থাৎ ২৬ জুন এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে জি বাংলায়। ধারাবাহিকের শেষ দিনে খুব স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?
কিন্তু একদিকে যেমন ধারাবাহিক শেষ হওয়ার কষ্ট রয়েছে তেমন অন্যদিকে ইন্ডাস্ট্রিতে ৯ বছর সম্পূর্ণ করার আনন্দ রয়েছে অভিনেত্রীর মনে। তাই এই মিশ্র অনুভুতি নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অন্বেষা যেখানে তিনি লিখেছেন, ‘আজ আনন্দীর অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। আর আমিও আমার নয় বছর বয়স সম্পূর্ণ করলাম। আজ ইন্ডাস্ট্রিতে আমার নয় বছর সম্পূর্ণ হল।’
এই সুন্দর ক্যাপশনের সঙ্গে যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আনন্দী ধারাবাহিকের শেষ দিন স্ক্রিপ। যেখানে আদি আর আনন্দীর শেষ দিনের কথোপকথন লেখা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই সময়টা ভীষণ কষ্টের যে কোনও অভিনেত্রীর কাছে। কিন্তু ওই যে বলে, দ্যা শো মাস্ট গো অন। তাই কষ্ট থাকলেও হাসি মুখে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আবার অন্য কোনও ধারাবাহিকে অন্য কোনও চরিত্রের খোঁজে এগিয়ে যেতে হবে।
{{/usCountry}}এই সুন্দর ক্যাপশনের সঙ্গে যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আনন্দী ধারাবাহিকের শেষ দিন স্ক্রিপ। যেখানে আদি আর আনন্দীর শেষ দিনের কথোপকথন লেখা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই সময়টা ভীষণ কষ্টের যে কোনও অভিনেত্রীর কাছে। কিন্তু ওই যে বলে, দ্যা শো মাস্ট গো অন। তাই কষ্ট থাকলেও হাসি মুখে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আবার অন্য কোনও ধারাবাহিকে অন্য কোনও চরিত্রের খোঁজে এগিয়ে যেতে হবে।
{{/usCountry}}আরও পড়ুন: সঞ্চালকের পর টাইটেল ট্র্যাকেও পরিবর্তন, অরিজিতের বদলে ‘দাদাগিরি’-তে এবার শোনা যাবে ঈশানের কন্ঠ
প্রসঙ্গত, শুধুমাত্র ‘আনন্দী’ ধারাবাহিক নয়, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকও ঋত্বিক মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন অন্বেষা। অন্বেষার সাবলীল অভিনয় মন ছুঁয়ে যায় দর্শকদের, তাই আগামী দিনে অভিনেত্রীকে আবার অন্য কোনও ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষা করে থাকবেন দর্শকরা।