Aparajita Aadhya: দেখতে দেখতে ২৯টি বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন অপরাজিতা-অতনু। অতনু হাজরাকে স্বামী হিসেবে পেয়ে অপরাজিতা নিজেকে যে কতটা ভাগ্যবতী বলে মনে করেন, সে কথা আগেও বারবার জানিয়েছেন অভিনেত্রী। বিবাহ বার্ষিকী উপলক্ষে আবারও তেমনটাই ধরা পরল অভিনেত্রীর পোস্টে। ৩০ তম বছরে পদার্পণ করেই স্বামী এবং শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী।

কী লিখেছেন অপরাজিতা?
সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করে অপরাজিতা লেখেন, ‘আমার জীবনের সবথেকে বড় পুরস্কার আমার বিয়ে। ছোটবেলা থেকেই নানান পরিস্থিতিতে আমাকে বহুবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে কখনও সেটা হয়নি। আমার ভুলটুকু দেখেননি কেউ। ভুল করলেও বলা হয়েছে এর পেছনে নিশ্চয়ই কোনও ভালো কারণ আছে।’
আরও পড়ুন: ‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?
অপরাজিতার কথায়, অভিনেত্রীর সমস্ত অসম্পূর্ণতাকে গ্রহণ করেছেন তাঁর শ্বশুরবাড়ির সকলে। এই নিঃস্বার্থ গ্রহণযোগ্যতাই তাঁর জীবনের সবথেকে বড় আশীর্বাদ। এই জীবন যুদ্ধে সব থেকে বড় সঙ্গী যিনি ছিলেন তিনি হলেন স্বামী অতনু। প্রতিটি মুহূর্তে স্ত্রীর সঙ্গ দিয়ে তিনি অপরাজিতাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন।
তবে শুধু শ্বশুরবাড়ির সকলের অবদান ছিল তা নয়, বিয়েকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপরাজিতার অবদানও কিছু কম ছিল না। গতবছরের বিবাহ বার্ষিকীতে তিনি নিজের পোষ্টের মাধ্যমে তুলে ধরেছিলেন সেই কথাই। সংসারে এসে শুধুমাত্র দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া নয়, প্রতিটি মানুষকে যত্নে আগলে রেখেছিলেন বলেই আজ সকলে মিলে এত মসৃণভাবে দাম্পত্য জীবনের ২৯ টি বছর পার করে ফেললেন অপরাজিতা।
{{/usCountry}}তবে শুধু শ্বশুরবাড়ির সকলের অবদান ছিল তা নয়, বিয়েকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপরাজিতার অবদানও কিছু কম ছিল না। গতবছরের বিবাহ বার্ষিকীতে তিনি নিজের পোষ্টের মাধ্যমে তুলে ধরেছিলেন সেই কথাই। সংসারে এসে শুধুমাত্র দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া নয়, প্রতিটি মানুষকে যত্নে আগলে রেখেছিলেন বলেই আজ সকলে মিলে এত মসৃণভাবে দাম্পত্য জীবনের ২৯ টি বছর পার করে ফেললেন অপরাজিতা।
{{/usCountry}}আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে উপস্থিত মৃগয়া টিম, ভালোবাসার কথা উঠতেই লজ্জায় লাল মিঠুন-মমতা
অপরাজিতার সঙ্গে তাঁর শাশুড়ি মায়ের সম্পর্ক যে ভীষণ সুন্দর তার প্রমাণ পাওয়া গিয়েছিল অপরাজিতার জন্মদিনের দিন। গতবছর নিজের জন্মদিনে শাশুড়ির ঠোঁটে চুমু খেয়ে জন্মদিনের কেক কাটেন অভিনেত্রী। সচরাচর এমন দৃশ্য দেখতে পাওয়া যায় না তাই বোঝাই যায় যে স্বামীর পাশাপাশি শাশুড়ির সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক তাঁর।
অপরাজিতার কাজ প্রসঙ্গে
গতবছর দেবের ‘প্রজাপতি ২’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অপরাজিতাকে। চলতি বছর শিলাজিৎ এর বিপরীতে ‘প্রত্যাবর্তন’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত, রুপা গঙ্গোপাধ্যায়ও।