...
...
Next Story

'উনি পাগলের পর্যায়ে পৌঁছে...', জন্মান্তর নিয়ে কথা বলতেই কটাক্ষের মুখে অপরাজিতা

চিরকালই নিজের জীবন নিয়ে ভীষণ খোলামেলা কথা বলতে ভালোবাসেন অপরাজিতা আঢ্য। কিন্তু সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এমন কিছু বলে বসলেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তুমুল ট্রোলিং।

Published on: Nov 9, 2025, 21:05:09 IST
Advertisement

চিরকালই নিজের জীবন নিয়ে ভীষণ খোলামেলা কথা বলতে ভালোবাসেন অপরাজিতা আঢ্য। কিন্তু সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এমন কিছু বলে বসলেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তুমুল ট্রোলিং।

জন্মান্তর নিয়ে কথা বলতেই কটাক্ষের মুখে অপরাজিতা
জন্মান্তর নিয়ে কথা বলতেই কটাক্ষের মুখে অপরাজিতা

সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জন্মান্তর নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি অবশ্যই জন্মান্তরে বিশ্বাস করি। আমি নিজেই আমার ঠাকুমার পরবর্তী জন্ম। নিরুপমা আঢ্যই আমি। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমিই আমার ঠাকুমা।’

অপরাজিতা বলেন, ‘এমন অনেক কিছু আছে যা বলা যাবে না, যেগুলো সাধনা না করলে জানা যায় না। তবে এটা আমি মনে করি আমার এটাই শেষ জন্ম। এরপর আমার আর জন্ম হবে না। আমি জন্মাতে চাইও না। তবে আমার ঠাকুরমা এই যে আমি এটা আমার বাড়ির লোক বিশ্বাস করে।’

আরও পড়ুন: গঙ্গাবক্ষে জন্মদিন পালন ঋতুপর্ণার, নিজের হাতে কেক খাইয়ে দিলেন মদন মিত্র

অভিনেত্রীর মতে, তিনি সম্পূর্ণ তাঁর ঠাকুমার মতো দেখতে। তাঁর পরিবারে কোনও কন্যা সন্তান ছিল না। শুধুমাত্র একজনকে দত্তক নেওয়া হয়েছিল। তবে ঠাকুমার খুব ইচ্ছা ছিল কন্যা সন্তানের, তাই অভিনেত্রী রূপ নিয়ে তিনি আবার ফিরে এসেছেন।

অপরাজিতার পুনর্জন্ম নিয়ে বক্তব্য শুনে নেটিজেনদের মধ্যে একজন লেখেন, ‘আপনি তো একেবারে পাগলের পর্যায়ে চলে গিয়েছেন।’ একজন লেখেন, ‘পুরো কেমিক্যাল লোচা কেস।’ তৃতীয় একজন লেখেন, ‘নাতনিকে ঠাকুমার মতোই দেখতে হয়। এটা খুব স্বাভাবিক এবং বিজ্ঞান।’

আরও পড়ুন: 'মেয়েকে মোটেই আমার মতো... ', কৃষভিকে আসলে কার মত দেখতে? খোলসা করলেন কাঞ্চন

কেউ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘উনি বোধহয় শুকনো নেশা করছেন।’ কেউ আবার অভিনেত্রীকে ‘বাচাল’ বলেও কটাক্ষ করেছেন। সব মিলিয়ে এই পুনর্জন্ম নিয়ে কথা বলতে গিয়ে যে ভালই ট্রোলের শিকার হলেন অভিনেত্রী তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, খুব সম্প্রতি মুক্তি পেয়েছে অপরাজিতা অভিনীত ‘শ্রী দুর্গা’। এই ছবিতে অপরাজিতাকে একজন সাধারণ গৃহবধুর চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে যিনি শত্রুর হাত থেকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারেন। ইতিমধ্যেই ‘শ্রী দুর্গা’ ছবিটি দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks