...
...
Next Story

Aparajita Adhya: স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই ভাইফোঁটার ছবি নিয়ে ট্রোলের মুখে অপরাজিতা, কী জবাব দিলেন?

Aparajita Adhya: স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই টলিউডের বহু সেলিব্রিটি নিজেদের অতীতের ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এই তালিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য।

Published on: Jun 6, 2026, 22:09:20 IST
Advertisement

Aparajita Adhya: স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই টলিউডের বহু সেলিব্রিটি নিজেদের অতীতের ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এই তালিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। কিন্তু স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলতেই ভাইফোঁটার পুরনো ছবি পোস্ট করে ব্যাপক ট্রোল করা হয় অপরাজিতাকে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অপরাজিতা।

স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই ট্রোলের মুখে অপরাজিতা
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই ট্রোলের মুখে অপরাজিতা

কী বলেছেন অভিনেত্রী?

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, দিনের পর দিন মানুষ যেভাবে অত্যাচারিত হয়েছিল, তার জন্যই আজ স্বরূপ বিশ্বাসকে জেলে যেতে হল। টলিউডের স্বরূপ বিশ্বাস যেভাবে অত্যাচার করছিলেন, সেই কর্মফল তাঁকে পেতেই হত। অপরাজিতার এই মন্তব্যের পরেই অরূপ বিশ্বাসকে দেওয়া ভাইফোঁটার ছবি নিয়ে শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন: বাঁচার জন্য শুধুই চাই অজুহাত, ‘অনেকদিন পর’ নিয়ে এল অনুভূতির এক অন্যরকম গল্প

কী জবাব দিলেন অপরাজিতা?

অপরাজিতার কড়া জবাব, ‘দুটো মানুষ কখনও এক হতে পারে না। যেমন আমি আর আমার দাদা এক মানুষ নই তেমন স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস দুজন আলাদা মানুষ। ২০০০ সালে অরূপদার সঙ্গে আমার প্রথম আলাপ, তখন কিন্তু উনি মন্ত্রী ছিলেন না। যে ছবিটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটা ২০১৩ সালের ছবি। উনি ভাইফোঁটা চালু করেছিলেন ২০১২ সালে। উনি আমায় ভাইফোঁটার আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি সেটা প্রত্যাখ্যান করিনি। আমি গত বছরেও গিয়েছিলাম। আজ ইন্ডাস্ট্রির যে সমস্যা সেটা স্বরূপ বিশ্বাসকে নিয়ে অরূপ বিশ্বাসকে নিয়ে নয়।’

অপরাজিতা আরও বলেন, ‘স্বরূপ বিশ্বাস যে অরূপ বিশ্বাসের কথা শুনতেন না সেটা সকলে জানত। কিন্তু অরূপ বিশ্বাস ভাইকে ভীষণ ভালোবাসতেন। আমি তো অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়েছি, আমি তো স্বরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিইনি। আমি রাজনীতির মানুষ নই, রাজনীতি পছন্দ করি না। তবে অরূপদাকে ভাইফোঁটা দি বলে যে স্বরূপ বিশ্বাসকে আমি সমর্থন করি সেটা কিন্তু নয়।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks