Aparna Sen: কাছের মানুষকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়লেন অভিনেত্রী অপর্ণা সেন। ছোটবেলার সঙ্গীকে চিরকালের জন্য হারিয়ে ফেললেন তিনি। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। বোন অনুরাধা লাহিড়ীকে হারিয়ে তাই একপ্রকার নির্বাক হয়ে গিয়েছেন অপর্ণা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন ছোটবেলার স্মৃতি।
Aparna Sen: কাছের মানুষকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়লেন অভিনেত্রী অপর্ণা সেন। ছোটবেলার সঙ্গীকে চিরকালের জন্য হারিয়ে ফেললেন তিনি। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। বোন অনুরাধা লাহিড়ীকে হারিয়ে তাই একপ্রকার নির্বাক হয়ে গিয়েছেন অপর্ণা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন ছোটবেলার স্মৃতি।
কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন অপর্ণা
বোনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপর্না লেখেন, ‘বিদায় আমার ভালোবাসা। গত ২৩ মে আমরা রত্নাকে হারিয়েছি। আমি হারালাম আমার ছোটবেলার সঙ্গী, আমার বোনকে যার সঙ্গে একসময় সবকিছু ভাগ করে নিয়েছিলাম। ও ছিল আমার সব থেকে কাছের বন্ধু, আমার বোন। তুমি আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে, যতদিন না ওপারে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ের মধ্যেই বেঁচে থাকবে তুমি। আবার দেখা হবে রত্না।’
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গত ২৩ মে রাত আটটার সময় গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুরাধা। ২০২২ সালে প্রথম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অনুরাধা, তারপর থেকেই তিনি মেয়েদের সঙ্গে ছিলেন গুরুগ্রামে। মাঝেমধ্যে অপর্ণা দেখা করতে যেতেন বোনের সঙ্গে।
প্রসঙ্গত, রত্না হল অপর্ণা সেনের বোন অনুরাধার ডাকনাম। অন্যদিকে অপর্ণা সেনের ডাকনাম যে রীনা সেটা সকলেই জানেন। তিন বোনের মধ্যে এক বোনকে হারিয়ে অপর্ণার এই আবেগ তাড়িত পোস্টে কমেন্ট করে মাসীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেন।
প্রসঙ্গত, অপর্ণা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ১৬ বছর বয়সে। তিনি সত্যজিৎ রায় পরিচালিত ১৯৬১ সালের ছবি 'তিন কন্যা'-র 'সমাপ্তি' অংশে মৃণ্ময়ীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি বেশ কয়েকটি বাংলা সিনেমার পাশাপাশি কিছু বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন। ১৯৮১ সালে '৩৬ চৌরঙ্গী লেন' দিয়ে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এই ছবিটি তাঁকে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস আয়ার', 'যুগান্ত', এবং 'গয়নার বাক্স'।