‘টাকার জন্য করতে হয় ৮ মাস অপেক্ষা’, ইমতিয়াজের ‘রকস্টার’ ছবি নিয়ে বেফাঁস মন্তব্য রহমান
রণবীর কাপুরের রকস্টার ছবিটি যতটা মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল এই ছবির গান। ছবির একের পর এক গান সেই সময় চূড়ান্ত সফলতা অর্জন করেছিল। খুব স্বাভাবিকভাবেই এই সফলতার পেছনে ছিলেন ছবির সুরকার এআর রহমান।
রণবীর কাপুরের ‘রকস্টার’ ছবিটি যতটা মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল এই ছবির গান। ছবির একের পর এক গান সেই সময় চূড়ান্ত সফলতা অর্জন করেছিল। খুব স্বাভাবিকভাবেই এই সফলতার পেছনে ছিলেন ছবির সুরকার এআর রহমান।
ইমতিয়াজের ‘রকস্টার’ নিয়ে বিস্ফোরক রহমান
কিন্তু যে ছবির গান দর্শকদের মধ্যে এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল, এই ছবিতে কাজ করার পর প্রায় আট মাস পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে হয়েছিল সুরকারকে। এত বছর পর এই বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন এআর রহমান। বললেন ছবি সম্পর্কে নানা অজানা কথা।
সংগীতশিল্পী জানান, ছবির সংগীত নিয়ে প্রযোজকরা একেবারেই সন্তুষ্ট ছিলেন না। ঠিক এই কারণেই ছবি মুক্তির প্রায় আট মাস পরেও পারিশ্রমিক পাননি তিনি। অবস্থা এমন হয়েছিল যে নিজে থেকে বাকি সংগীতশিল্পীদের পারিশ্রমিক এবং যাতায়াত খরচ দিয়েছিলেন রহমান। যদিও এই পরিস্থিতির কথা জানতেন না পরিচালক ইমতিয়াজ আলি।
রহমান বলেন, রকস্টার ছবির প্রযোজক জানিয়েছিলেন যে ছবির গান নাকি তাঁর ভালো লাগেনি। তাই তিনি পারিশ্রমিক দিতে নারাজ ছিলেন। অবশেষে ছবি মুক্তির আট মাস পর যখন গান জনপ্রিয়তা পায় তখন প্রযোজক পারিশ্রমিক দিয়েছিলেন রহমানকে। তবে শুধু প্রযোজক নয়, পরিচালক ইমতিয়াজের সঙ্গেও সেই সময় সমস্যা তৈরি হয়েছিল রহমানের।
সেই সময় একদিকে রহমান ছবির জন্য একের পর এক গান লিখে ফেলেছেন কিন্তু অন্যদিকে পরিচালকের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল না। অন্যদিকে পরিচালক ভেবেছিলেন যে রহমান হয়তো ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছেন কিন্তু ভদ্রতার খাতিরে সেটা পারছেন না। কিন্তু পরবর্তীকালে এই ভুল বোঝাবুঝি মিটে যায়।
দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগায় লোকেশনে রেকির সময় পরিচালক জানতে পারেন, রহমান ইতিমধ্যেই গান তৈরি করে ফেলেছেন। এই কথা শুনে ইমতিয়াজ নিশ্চিত হন যে ছবির কাজ করছেন রহমান। এরপর রহমানের সাথে তিনি সরাসরি যোগাযোগ করেন এবং পরবর্তী কথা এগোয়। কিন্তু পরিচালক এবং সংগীত পরিচালকের মধ্যে যোগাযোগের এই অভাব কেন ছিল সেটা জানা যায়নি।
Home/Entertainment/‘টাকার জন্য করতে হয় ৮ মাস অপেক্ষা’, ইমতিয়াজের ‘রকস্টার’ ছবি নিয়ে বেফাঁস মন্তব্য রহমান