অন্যায়ের প্রতিবাদে মিমির ‘তাণ্ডব’, কাদের বিরুদ্ধে হবে এই লড়াই?

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল মিমি চক্রবর্তী অভিনীত তান্ডব ছবির অফিশিয়াল পোস্টার, যেখানে অভিনেত্রীকে একটি ছোট্ট বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টার দেখে মোটামুটি স্পষ্ট হয়ে যায়, আবারো রণমূর্তি ধারণ করতে চলেছেন মিমি চক্রবর্তী।

Published on: Nov 28, 2026, 22:00:26 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল মিমি চক্রবর্তী অভিনীত ‘তান্ডব’ ছবির অফিসিয়াল পোস্টার, যেখানে অভিনেত্রীকে একটি ছোট্ট বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টার দেখে মোটামুটি স্পষ্ট হয়ে যায়, আবারো রণমূর্তি ধারণ করতে চলেছেন মিমি চক্রবর্তী।

অন্যায়ের প্রতিবাদে মিমির ‘তাণ্ডব’
অন্যায়ের প্রতিবাদে মিমির ‘তাণ্ডব’

এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রায় ১২ বছর পর রাজের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন মিমি। খুব স্বাভাবিকভাবেই এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা ছিল। সেই উত্তেজনা বজায় থাকলো ছবির অফিশিয়াল ট্রেলার মুক্তি পাওয়ার পর।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

ট্রেলার প্রসঙ্গে

ট্রেলারের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে মিমি শহর থেকে গ্রামে আসে তার চাকরির জন্য। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও এই চাকরির জন্য একমাত্র সন্তানকে নিয়ে সে থাকতে আসে এক গ্রামে। কিন্তু এই গ্রাম অন্য গ্রাম থেকে একেবারেই আলাদা। এই গ্রামে প্রকাশ্য দিবালোকে একের পর এক অপরাধ হয় কিন্তু কেউ কোনো কথা বলে না।

এই গ্রামে মুখ খুললেই হয় বিপদ। সেই বিপদের আছ এসে পরে মিমের গায়ে। চোখের সামনে সে খুন হতে দেখে আর প্রতিবাদ করার শাস্তি হিসেবে তুলে নিয়ে চলে যাওয়া হয় তার একমাত্র সন্তানকে। এখান থেকেই শুরু হয় এক অসম লড়াই। একদিকে শক্তিশালী অপরাধী দল অন্যদিকে গ্রামবাসী।

বহুদিন পর আবার মিমি চক্রবর্তীকে দেখতে পাওয়া গেল সেই পুরনো ভঙ্গিতে। সন্তানকে বাঁচানোর জন্য তিনি হাতে তুলে নেবেন হাতিয়ার। তবে শুধু মিমিকে নয়, ট্রেলারে রজতাভ দত্তকেও বহুদিন পর সেই পুরনো মেজাজে ধরা দিতে দেখা যায়। আগের মতই অসামান্য অর্ণ।

আরও পড়ুন: সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

মিমির স্বামীর চরিত্রে অভিনয় করবেন গৌরব চক্রবর্তী। স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর জন্য তিনিও কি এই লড়াইয়ের মধ্যে ঢুকে যাবেন সেটা জানা যাবে পরে। তবে ছবিতে আরো একটি চমক হয়েছে তা হলো শিরিন পালের অসাধারণ উপস্থিতি। এক প্রতিবাদী মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। সব মিলিয়ে ‘তান্ডব’ ছবির ট্রেলার এক কথায় মন জয় করে নিয়েছে সকলের।