‘দাদাগিরি’তে বসলো প্রেমের আসর, দেবের পাগলু ফ্যান শিখে নিল প্রপোজ করার টেকনিক

বিগত কয়েক মাসে দাদাগিরি সঞ্চালনার মাধ্যমে মানুষের মন জয় করেছেন দেব। প্রথমদিকে গোটা ব্যাপারটা সহজ না হলেও এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ছাপিয়ে গিয়েছেন দেব। দেবের সরলতা, সঞ্চালনা করার ইউনিক স্টাইল সবকিছুই পছন্দ হয়েছে সকলের।

Published on: Nov 28, 2026, 15:01:25 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগত কয়েক মাসে দাদাগিরি সঞ্চালনার মাধ্যমে মানুষের মন জয় করেছেন দেব। প্রথমদিকে গোটা ব্যাপারটা সহজ না হলেও এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ছাপিয়ে গিয়েছেন দেব। দেবের সরলতা, সঞ্চালনা করার ইউনিক স্টাইল সবকিছুই পছন্দ হয়েছে সকলের। এবার দাদাগিরির মঞ্চে প্রেমের খোঁজে এলেন এক প্রতিযোগী।

দেবের পাগলু ফ্যান শিখে নিল প্রপোজ করার টেকনিক
দেবের পাগলু ফ্যান শিখে নিল প্রপোজ করার টেকনিক

দাদাগিরি অনুষ্ঠানের নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দেবের এক পাগলু ভক্ত এসেছে দাদাগিরির মধ্যে। সে দেবের এত বড় ভক্ত যে দেবকে সামনে পেয়ে সে ভুল করে বলে বসে, তুমি আমার অনেক বড় ফ্যান। এই কথা শুনে যখন দেব হাসতে শুরু করে তখন সে তাড়াতাড়ি বলে ওঠে, সরি সরি আমি তোমার অনেক বড় ফ্যান।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

এই হাসি ঠাট্টার মধ্যেই ওই প্রতিযোগী জানায়, সে দাদাগিরির মঞ্চে এসেছে প্রেমের খোঁজে। কলকাতার বাসিন্দা ওই প্রতিযোগীর এই কথায় দেব তাকে প্রপোজ করার টেকনিক শিখিয়ে দেওয়ার প্রস্তাব জানান। দেবের কথা মতো অন্য এক প্রতিযোগীর কাছে হাঁটু গেড়ে ভালোবাসার কথা বলতে শোনা যায় ওই প্রতিযোগীকে।

এক মুহূর্তের জন্য যেন দাদাগিরির মঞ্চ হয়ে ওঠে ভালোবাসার মঞ্চ। হাসি ঠাট্টায় প্রতিযোগীদের সঙ্গে মেতে উঠতে দেখা গেল দেবকেও। দাদাগিরি- র এই স্পেশাল এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে শনি ও রবিবার ঠিক রাত ৯:৩০ মিনিট থেকে জি বাংলায়।

প্রসঙ্গত, সঞ্চালনার পাশাপাশি দেব নিজের ছবি নিয়েও ব্যস্ত থাকেন। কিছুদিন আগে তিনি প্রকাশ্যে এনেছেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তির তারিখ। দেবের জন্মদিনে ঠিক আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি। এই সিনেমায় করিমুল হকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে।

আরও পড়ুন: সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

অন্যদিকে গত অক্টোবর মাসে মুক্তি পাওয়া ‘দেশু ৭’ আগামী ৪ ডিসেম্বর থেকে আসতে চলেছে ওটিটি প্লাটফর্মে। যারা বড় পর্দায় এই ছবিটি দেখতে পাননি তারা আগামী ৪ ডিসেম্বর থেকে সনি লিভ চ্যানেলে দেখতে পাবেন ছবিটি।