'মুখোশ পরা মুখের ভিড়ে, প্রয়োজনে আজ হাত মেলায়', আরাত্রিকার পোস্টে কীসের ইঙ্গিত?

আরাত্রিকা মাইতি, যেমন ভালো অভিনেত্রী তেমন মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর পোস্ট করে থাকেন তিনি। নিজের এই পোস্টে কখনও তিনি তুলে ধরেন নিজের মনের কথা, কখনও আবার মিষ্টি মুহূর্তের সাক্ষী করে রাখেন সকলকে।

Published on: Oct 4, 2026, 20:00:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আরাত্রিকা মাইতি, যেমন ভালো অভিনেত্রী তেমন মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর পোস্ট করে থাকেন তিনি। নিজের এই পোস্টে কখনও তিনি তুলে ধরেন নিজের মনের কথা, কখনও আবার মিষ্টি মুহূর্তের সাক্ষী করে রাখেন সকলকে। কিছুদিন আগেই জোয়ার ভাঁটা ধারাবাহিকের শুটিং চলাকালীন চোখে আঘাত পেয়েছিলেন তিনি। অসম্ভব মনের জোর নিয়ে আবার তিনি ফিরে এসেছেন নিজের কাজে।

আরাত্রিকার পোস্টে কীসের ইঙ্গিত
আরাত্রিকার পোস্টে কীসের ইঙ্গিত

এবার আরাত্রিকা যে পোস্ট করলেন সেখানে বন্ধু আর শত্রুর একটি অসম্ভব সুন্দর বিবরণ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সমাজে যেখানে অপরদিকের মানুষটিকে বিশ্বাস করা ভীষণভাবে কঠিন হয়ে দাঁড়ায়, সেখানে কালকের শত্রু আর পরম বন্ধু হয়ে যেতে পারে। আদর্শ বিবেক সবকিছুই এখন বিক্রি হয় বাজারে, স্বার্থ নিয়ে চলা প্রত্যেকটা মানুষ এখন শুধুই নিজের আখেরে গোছাতে ব্যস্ত।

আরও পড়ুন: '৯৫ সাল থেকে যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়েছে', কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?

আরাত্রিকার কথায়, শুধুমাত্র নাট্যশালায় নয়, প্রত্যেকটা মানুষ একটি মুখোশ পড়ে রয়েছে। মুখোশের আড়ালে সে তার আসল স্বত্বা লুকিয়ে রাখে তাই আলাদা করে আর লজ্জা পেতে হয় না। প্রয়োজনে আজ একে অপরের সঙ্গে হাত মেলায় সকলে, নীতি আজ শুধুই গল্প কথা।

স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই পোস্ট নজর কেড়েছে সকলের। কেন হঠাৎ তিনি এমন পোস্ট করলেন এই প্রশ্নও করেছেন অনেকে। সহকর্মী শ্রুতি দাসের সঙ্গে আবার কোনও সমস্যা হল কিনা, জানতে চেয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

আরও পড়ুন: 'ভিকটিম কার্ড প্লে হচ্ছিল না বলেই', মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা

কিছু মাস আগেই শ্রুতি এবং আরাত্রিকা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছিলেন। যদিও কিছুদিনের মধ্যেই আবার মনোমালিন্য মিটে যায়। এমন আরাত্রিকার অসুস্থতার সময় তার পাশে দাঁড়িয়েছিলেন শ্রুতি। কিন্তু আরাত্রিকার এই নতুন পোস্ট দেখে আবার অনেকে মনে করছেন, আবার হয়তো সেই বন্ধুত্বের চির ধরেছে।