পাহাড় থেকে কালো পোশাকে অনন্য আরাত্রিকা, দিলেন কোন ঝড়ের ইঙ্গিত?

এই বছর দুর্গাপুজোয় পাহাড়ের কোলে নিজের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন আরাত্রিকা। পাহাড়ের কোল থেকেই বেশ কিছু ছবি তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন। তবে বিগত কিছু মাসে অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তার ক্যাপশন দেখলে বোঝা যায় তিনি মানসিকভাবে কোনও কিছুর সঙ্গে লড়াই করছেন।

Published on: Oct 27, 2026, 22:44:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এই বছর দুর্গাপুজোয় পাহাড়ের কোলে নিজের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন আরাত্রিকা। পাহাড়ের কোল থেকেই বেশ কিছু ছবি তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন। তবে বিগত কিছু মাসে অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তার ক্যাপশন দেখলে বোঝা যায় তিনি মানসিকভাবে কোনও কিছুর সঙ্গে লড়াই করছেন।

পাহাড় থেকে কালো পোশাকে অনন্য আরাত্রিকা
পাহাড় থেকে কালো পোশাকে অনন্য আরাত্রিকা

বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা থেকে একাকী সময় কাটানো, এই সবকিছুই উঠে এসেছে আরাত্রিকার বিভিন্ন পোষ্টের মাধ্যমে। কিন্তু তিনি কার উদ্দেশ্যে এমন পোস্ট করেন তা জানা যায়নি। তবে মনে মনে তিনি যে নিজেকে নতুন করে তৈরি করছেন, সেটা তাঁর লেখা দেখলেই বোঝা যায়।

আরও পড়ুন: 'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা

পাহাড়ের কোল থেকে আরও বেশ কিছু ছবি সম্প্রতি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে তাঁকে কালো পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে দেখা যায়। কালো টপ সঙ্গে হট প্যান্ট, লম্বা কালো কোট, সঙ্গে গামবুট। সবশেষে শোস্টপার কালো রোদচশমা। সব মিলিয়ে যেন একটা অন্যরকম লুক ক্রিয়েট করেছেন তিনি।

তবে এবারও নজর কেড়েছে আরাত্রিকার পোস্টের ক্যাপশন। বাংলায় নয়, এবার তিনি হিন্দিতে লিখেছেন নিজের মনের কথা যা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমি শান্ত বলেই যে ভদ্রলোক তা কিন্তু ভেবো না। সমুদ্র শান্ত থাকলে তা ধ্বংস ডেকে আনে।’ বোঝাই গেল এই পোষ্টের মধ্যেও তিনি আগামী কোনও ঝড়ের ইঙ্গিত দিলেন।

কিন্তু কেন তিনি বারবার এমন পোস্ট করছেন? কার উদ্দেশ্যেই বা লিখছেন এমন কথা? ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা চলছে নাকি ধারাবাহিকের অন্য সহকর্মীদের মধ্যে তৈরি হয়েছে কোনও অশান্তি? সহকর্মী শ্রুতি দাসের সঙ্গে যদিও কিছু মাস আগে সমস্যা তৈরি হয়েছিল আরাত্রিকার তবে তা পরবর্তীকালে মিটে যায়। সেই অশান্তি কি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলো? প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা, প্রকাশ্যে আনলেন নামও

উল্লেখ্য, এই মুহূর্তেই ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। পুলিশ অফিসারের ভূমিকা তিনি প্রথম অভিনয় করছেন। আরাত্রিকার এই রূপ এবং অভিনয় দুটোই দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে।