...
...
Next Story

'কারও জীবনে জোর করে জায়গা করে নেওয়ার থেকে, আমি শান্তিকে বেছে নিলাম…', হঠাৎ কেন এমন পোস্ট আরাত্রিকার?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কিন্তু হঠাৎ তিনি লিখলেন, 'কারও জীবনে জোর করে জায়গা করে নেওয়ার চেয়ে আমি শান্তিকে বেছে নিলাম'। কী হল নায়িকার?

Published on: Mar 29, 2026, 14:10:39 IST
Advertisement

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। মেগা দিয়ে পথ চলা শুরু করলেও তিনি বড়পর্দাতেও পা রেখেছেন গত বছর। জি বাংলায় তাঁর বর্তমানে চলা ধারাবাহিকও বেশ চর্চিত। কিন্তু এর মাঝেই হঠাৎ তিনি লিখলেন, 'কারও জীবনে জোর করে জায়গা করে নেওয়ার চেয়ে আমি শান্তিকে বেছে নিলাম'। কী হল নায়িকার?

'কারও জীবনে জোর করে জায়গা করে নেওয়ার থেকে, আমি শান্তিকে বেছে নিলাম…', হঠাৎ কেন এমন পোস্ট আরাত্রিকার?
'কারও জীবনে জোর করে জায়গা করে নেওয়ার থেকে, আমি শান্তিকে বেছে নিলাম…', হঠাৎ কেন এমন পোস্ট আরাত্রিকার?

আরও পড়ুন: 'সাইয়ারা' মুক্তির আগে এই বিশেষ কাজটি না করার জন্য মোহিতের প্রশংসা করলেন শাহরুখ! জানেন তা কী?

রবিবার আরাত্রিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি পোস্ট করেই তিনি লেখেন, ‘আর হঠাৎ করেই, আমি কারও বন্ধু হতে চাওয়া বন্ধ করে দিলাম।কারও কাছে অগ্রাধিকার পাওয়া বন্ধ করে দিলাম! এর কারণ এই নয় যে আমি পরোয়া করা বন্ধ করে দিয়েছিলাম, বরং কারণটা হল, গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য এত চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম! আমি অপেক্ষা করতে করতে, শুধু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বোধ করার আশা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম ! তাই আমি নিজেকেই বেছে নিলাম।’

তিনি আরও লেখেন, ‘আমি কিছু শান্ত দিন আর কম প্রত্যাশাকে বেছে নিলাম! কারও জীবনে জোর করে জায়গা করে নেওয়ার চেয়ে আমি শান্তিকে বেছে নিলাম। এখন আমি শুধু সততা, স্থিরতা আর এমন মানুষ চাই যারা না চাইতেই পাশে থাকে, আর সেটাই আমার যথেষ্ট মনে হয়!’

তবে কী কোনও কারণে মন ভেঙেছে নায়িকার? এক সময় আরাত্রিকার সঙ্গে আর্য দাশগুপ্তর সঙ্গে নাম জড়িয়ে ছিল নায়িকার। পড়ে গুঞ্জন শোনা যায় তাঁদের মধ্যে নাকি সম্পর্ক ভেঙেছে। যদিও আরাত্রিকা সেই সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি কখনওই কোনও সম্পর্কে ছিলেন না। তারপর বর্তমানে নায়িকার সঙ্গে তাঁর মেগার নায়ক অভিষেক বীর শর্মাকে নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই গুঞ্জনে কেউই মুখ খোলেননি। আর তার মাঝেই আবার এই পোস্ট নায়িকার। যদিও তিনি কেন এমনটা লিখেছেন তা নিয়ে অবশ্য স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

কাজের সূত্রে জি বাংলাতে পর পর তিনটি হিট মেগা উপহার দিয়েছেন নায়িকা। 'খেলনা বাড়ি' দিয়ে তাঁর পথ চলা শুরু হয়েছিল। তারপর 'মিঠিঝোরা' ধারাবাহিকে ‘রাইপূর্ণা’ হিসেবে সকলের মন জয় করে নিয়েছিলেন নায়িকা। সেই মেগা শেষ হওয়ার কিছুদিন পরই জি বাংলার পর্দায় ফের ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে উজ্বলার চরিত্রে ধরা দেন তিনি। এই মেগায় তাঁর সঙ্গে পর্দার ঋষি অভিষেক বীর শর্মার জুটি ভীষণ ভাবে জনপ্রিয়তা লাভ করেছে।

এছাড়াও ইতিমধ্যেই ছবিতেও কাজ করেছেন আরাত্রিকা। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…'তে দেখা গিয়েছিল নায়িকাকে। লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দিব্যজ্যোতি দত্তর বিপরীতে দেখা মিলেছিল নায়িকার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks