...
...
Next Story

বিচ্ছেদ বিতর্ক সরিয়ে ফের কি কাছাকাছি প্রান্তিক-অঙ্কিতা? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল, মুখ খুললেন তাঁরা

কিছুদিন আগেই প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর বিচ্ছেদের নিয়ে সমাজমাধ্যমে ঝড় উঠেছিল। সেই সময় প্রান্তিক এই বিষয়ে মুখও খুলেছিলেন। কিন্তু হঠাৎই অঙ্কিতা ও প্রান্তিকের বিয়ের একটি ছবি পোস্ট হওয়ায় ফের তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।

Published on: Jan 30, 2026, 22:55:22 IST
Advertisement

কিছুদিন আগেই প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর বিচ্ছেদের নিয়ে সমাজমাধ্যমে ঝড় উঠেছিল। সেই সময় প্রান্তিক এই বিষয়ে মুখও খুলেছিলেন। কিন্তু হঠাৎই অঙ্কিতা ও প্রান্তিকের বিয়ের একটি ছবি পোস্ট হওয়ায় ফের তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।

বিচ্ছেদ বিতর্ক সরিয়ে ফের কি কাছাকাছি প্রান্তিক-অঙ্কিতা?
বিচ্ছেদ বিতর্ক সরিয়ে ফের কি কাছাকাছি প্রান্তিক-অঙ্কিতা?

আরও পড়ুন: সত্যি কি গৌরবের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে আকাঙ্ক্ষার? ‘কোনও সম্পর্ক…’, যা বললেন তিনি

বৃহস্পতিবার অঙ্কিতা ও প্রান্তিকের বিয়ের সময়ের একটি ছবি প্রকাশ্যে আসে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা ছিল, ‘পুরানো দিনের ছবি। যেদিন এক হয়েছিলাম।’ আর তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই অনেকে ভাবতে শুরু করেন ফের কি এক হলেন তাঁরা? দূরত্ব কি তবে ঘুচেছে। অনেকেই তাঁদের ছবি দেখে স্বস্তি প্রকাশও করেছেন।

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, ‘সব কিছু আমার হাতে নেই। এ রকম যদি কেউ বা কারা ঘটিয়েও থাকে, তা হলেও কিছু করার নেই। আমি মাথা ঘামাচ্ছি না। বাকিরা বিষয়টি নিয়ে ভাববেন কি না, সেটা তাঁদের ব্যাপার।’

অন্যদিকে, প্রান্তিক বলেন, ‘এই অঙ্ক খুবই কঠিন! যা ঘটে গিয়েছে সেই নিয়ে আর ভাবতে রাজি নই। আমার কাজ আমার পরিচয় হোক।” অর্থাৎ, তিনি এখনও ‘একা’? “হ্যাঁ, আমি একা। কলকাতাতেই আছি। নিজের শহর ছেড়ে কোথাও যাব না। কাজ চলছে। তবে খুব যে পাচ্ছি তেমনটাও নয়। ছোটপর্দায় এর আগে চুটিয়ে কাজ করেছি। কিন্তু আগের মতো চরিত্র এখন আর পাচ্ছি না। যা পাচ্ছি সেটা আমার পছন্দ হচ্ছে না। তাই মন থেকে চাইলেও ধারাবাহিকে আমায় কেউ দেখতে পাচ্ছেন না।'

তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে কাজের জন্য চেনেন। সে দিকেই মন দিতে চাইছি। যা গেছে তা যাক।’

প্রসঙ্গত, প্রায় বছর দশেকের প্রেম ও বন্ধুত্ব। এরপর ২০২২ সালে দুজনে গোপনেই বিয়েটা করে নেন। টলিপাড়ার কতিপয় বন্ধুবান্ধব এবং স্বজনদের নিয়ে সিকিমের পাহাড়কে সাক্ষী রেখে চার হাত এক হয়েছিল। তবে ৩ বছর পেরোতে না পেরোতেই তাতে ধরে ভাঙন। প্রান্তিক সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে তিনি ও অঙ্কিতা স্বামী-স্ত্রী হিসেবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। আপাতত বন্ধুত্বটাই বজায় রাখতে চাইছেন তাঁরা।

এদিকে আবার অঙ্কিতার গলায় উল্টো সুর। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, প্রান্তিক তাঁকে না জানিয়েই সংবাদমাধ্যমের সামনে ডিভোর্সের ঘোষণা করেছেন। ওয়ালকে অভিনেত্রী জানান, ‘প্রান্তিক যে বিয়ে ভাঙার কথা বলছে, তা একেবারেই আমাকে না জানিয়ে। তাই ও কী বলছে, কেন বলছে তা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমার ব্যক্তিগত জীবন আমি ব্যক্তিগত রাখা পছন্দ করি, তাই করব।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks