...
...
Next Story

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পরেও ‘আওয়ারাপান ২’ ছবিতে গান গাইলেন অরিজিৎ

চলতি বছর শুরুর দিকেই একটি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে অরিজিৎ সিং জানিয়ে দিয়েছিলেন তিনি আর প্লে ব্যাক সিঙ্গিং করবেন না। অরিজিৎ সিং- এর এই পোষ্টের পরেই যেন আকাশ ভেঙে পড়ে প্রযোজক পরিচালক থেকে সাধারণ সংগীত প্রেমিক মানুষদের মাথায়।

Published on: Jul 20, 2026, 22:01:58 IST
Advertisement

চলতি বছর শুরুর দিকেই একটি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে অরিজিৎ সিং জানিয়ে দিয়েছিলেন তিনি আর প্লে ব্যাক সিঙ্গিং করবেন না। অরিজিৎ সিং- এর এই পোষ্টের পরেই যেন আকাশ ভেঙে পড়ে প্রযোজক পরিচালক থেকে সাধারণ সংগীত প্রেমিক মানুষদের মাথায়।

‘আওয়ারাপান ২’ ছবিতে গান গাইলেন অরিজিৎ
‘আওয়ারাপান ২’ ছবিতে গান গাইলেন অরিজিৎ

যে ছবিতে অরিজিতের গান থাকবে সেই ছবি হিট হবেই, এমন একটা বদ্ধমূল ধারনা রয়েছে সকলেরই। তাই অরিজিৎ প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার ঘোষণা হতেই একের পর এক পরিচালক থেকে প্রযোজক দেখা করতে শুরু করেন সংগীত শিল্পীর সঙ্গে।

আরও পড়ুন: নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?

কিন্তু প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার ছ মাসের মধ্যেই আবার অরিজিৎকে দেখতে পাওয়া গেল একটি ছবির জন্য প্লেব্যাক গাইতে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ইমরান হাসমির ‘আওয়ারাপান ২’, নিঃসন্দেহে ৯০ দশকের মানুষের কাছে এই ছবি নস্টালজিয়া ফিরিয়ে আনবে।

এই ছবির অন্যতম গান ‘ইয়ে আওয়ারাপন’ মুক্তি পাবে আগামী ২১ জুলাই। এই গানেই কন্ঠ দিয়েছেন অরিজিৎ। সুরকার আমাল মালিক এবং গীতিকার রশ্মি বিরাগ গানটির সংগীত পরিচালনা করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই গানটির কথা প্রকাশ্যে আসতেই শ্রোতাদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি আবার প্লেব্যাক সিঙ্গিং শুরু করতে চলেছেন অরিজিৎ? যে পণ তিনি নিয়েছিলেন তা কি এবার ভঙ্গ হতে চলেছে?

এই প্রসঙ্গে অরিজিৎ কোনও মন্তব্য না করলেও অনেকের ধারণা অরিজিৎ হয়তো আগেই এই ছবির জন্য চুক্তিবদ্ধ ছিলেন। অরিজিৎ যখন প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতির ঘোষণা করেছিলেন তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন ২০২৭ অবধি তিনি কিছু ছবিতে প্লেব্যাক গাইবেন কারণ সেই চুক্তি তিনি আগেই করে রেখেছিলেন।

প্রসঙ্গত, ‘আওয়ারাপান ২’ ছবিতে ইমরান হাশমি ছাড়া অভিনয় করবেন দিশা পাটানি, শাবানা আজমি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার, সুরিন্দর ভিকি সহ আরো অনেকে। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর। চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী। প্রযোজনায় বিশেষ ভট্ট। ছবিটি এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks