...
...
Next Story

দীপাবলির আবহে কামাখ্যা মন্দিরে অরিজিৎ, পুজো দিলেন সাধারণ জনগণের সঙ্গে

রাত পোহালে কালীপুজো। চারিদিক এখন সেজে উঠেছে আলোর সাজে। অনেকের বাড়িতেই পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। এসবের মধ্যেই এবার মা কামাখ্যা মন্দিরে সপরিবারে পুজো দিলেন অরিজিৎ সিং।

Published on: Nov 7, 2026, 19:28:58 IST
Advertisement

রাত পোহালে কালীপুজো। চারিদিক এখন সেজে উঠেছে আলোর সাজে। অনেকের বাড়িতেই পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। এসবের মধ্যেই এবার মা কামাখ্যা মন্দিরে সপরিবারে পুজো দিলেন অরিজিৎ সিং। কামাখ্যা, যেটি অন্যতম একটি সতীপীঠ, সেখানে আর পাঁচটা সাধারন মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন অরিজিৎ।

দীপাবলির আবহে কামাখ্যা মন্দিরে অরিজিৎ
দীপাবলির আবহে কামাখ্যা মন্দিরে অরিজিৎ

অরিজিৎ সিং কামাখ্যায় পুজো দিতে আসছেন, খবর ছড়িয়ে পড়তেই কামাখ্যায় ভিড় করেন বহু মানুষ। প্রিয় সঙ্গীত শিল্পীকে একবার দেখার জন্য আসেন অনেকে। সেইসব ঘেরাটোপ পেরিয়ে মায়ের কাছে পুজো দিলেন অরিজিৎ। তবে ভিআইপি লাইনে নয়, মন্দির সংলগ্ন দোকান থেকে পুজোর সামগ্রী কিনে একেবারে লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন তিনি।

আরও পড়ুন: কিছুদিন আগেই সেরেছেন প্রি ওয়েডিং ফটোশুট, এবার বিয়ের তারিখ ঘোষণা করলেন ঋত্বিক

যদিও এই প্রথমবার নয়, এর আগেও বহুবার অরিজিৎকে দেখা গিয়েছে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে। জিয়াগঞ্জে স্কুটি চালিয়ে অবলীলায় সকলের সঙ্গে বাজার করেন তিনি, রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন সকলের সঙ্গে। আর পাঁচজন তারকার কাছে যেটি একেবারে স্বপ্নের মতো, সেটা খুব সাধারণভাবে করে ফেলেন অরিজিৎ।

আরও পড়ুন: ‘ও কি করে আছে সেটাই জানি না’, মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা

তবে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকলেও কেউ তাকে দেখার জন্য বা ছবি তোলার জন্য অন্যকে বিরক্ত করুক এটা একেবারেই পছন্দ করেন না অরিজিৎ। বহুবার অরিজিৎকে বলতে শোনা যায়, রাস্তায় অন্য কাউকে বিরক্ত করে যেন ছবি তোলা না হয়। একবার গাড়িতে বসেও এক ভক্তকে ধমক দিয়েছিলেন তিনি। হাসপাতালের সামনে জোরে হর্ন দেওয়ার জন্য সেই ভক্তকে কড়া কথা শোনান সংগীতশিল্পী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks