...
...
Next Story

মনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে মোশন পোস্টার, মুক্তি কবে?

নয় দশকের শেষ ভাগে মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি কর্পূর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই সহকারী পরীক্ষা নিয়ামক হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আজও পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি। ১৯৯৭ এবং ২০১৯ সালের সেই ঘটনা ধরা পড়বে ছবির মাধ্যমে।

Published on: Feb 13, 2026, 21:42:27 IST
Advertisement

নয় দশকের শেষ ভাগে মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি ‘কর্পূর’। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই সহকারী পরীক্ষা নিয়ামক হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আজও পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি। ১৯৯৭ এবং ২০১৯ সালের সেই ঘটনা ধরা পড়বে ছবির মাধ্যমে।

মনীষা অন্তর্ধান রহস্য নিয়ে আসছে ‘কর্পূর’
মনীষা অন্তর্ধান রহস্য নিয়ে আসছে ‘কর্পূর’

এই সিনেমায় মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে বাম নেতার চরিত্রে ধরা দেবেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। দেখা যাবে বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে।

আরও পড়ুন: আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’, শাস্তি দিতে পারবে দোষীকে?

তবে শুধুমাত্র কুনাল ঘোষ নন, অভিনয় করতে দেখা যাবে ব্রাত্য বসুকেও। ব্রাত্য বসু যদিও দীর্ঘদিন ধরে সিনেমায় এবং থিয়েটারের সঙ্গে যুক্ত তবে কুনাল ঘোষ এই ব্যাপারে একেবারেই নবাগত একজন শিল্পী। যদিও ইতিমধ্যেই তিনটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার, মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি

আজ অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেল ছবির মোশন পোস্টার, যেখানে ঋতুপর্ণা, ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, কুনাল ঘোষ সহ আরো অনেককে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি কাগজ উড়ে আসছে এবং নেপথ্যে জ্বলতে থাকা কলকাতা। এই মোশন পোস্টার প্রকাশ করার সঙ্গে সঙ্গে পরিচালক জানিয়েছেন ছবি মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

প্রসঙ্গত, মনীষা মুখোপাধ্যায়ের জীবন ওপর ভিত্তি করে একটি উপন্যাস লিখেছিলেন লেখিকা দীপান্বিতা রায়। উপন্যাসটির নাম অন্তর্ধানের নেপথ্যে। এই উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe