...
...
Next Story

Aritra Dutta Banik: 'এমন অদ্ভুত মহাজাগতিক প্রাণী...', ‘প্রাক্তন’ লিখতে নারাজ মমতা, কটাক্ষ অরিত্রর

Aritra Dutta Banik: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের সকালে শপথ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। সূচনা হল নতুনের। পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী।

Published on: May 9, 2026, 17:40:24 IST
Advertisement

Aritra Dutta Banik: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের সকালে শপথ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। সূচনা হল নতুনের। পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তবে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের দিনের সকালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট- এর বায়োডাটায় জ্বলজ্বল করছিল মুখ্যমন্ত্রী কথাটি।

‘প্রাক্তন’ লিখতে নারাজ মমতা, কটাক্ষ অরিত্রর
‘প্রাক্তন’ লিখতে নারাজ মমতা, কটাক্ষ অরিত্রর

প্রসঙ্গত, বিপুল ভোটে হেরে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে রাজি ছিলেন না। কিন্তু আনুষ্ঠানিকভাবে গত ৭ মে পর্যন্ত পূর্বতন সরকারের মেয়াদ ছিল, সেদিন রাতেই রাজ্যপাল পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিলেন।

আরও পড়ুন: ভুলে গেলেন পুরনো অভিমান! নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই ‘দাদা’ শুভেন্দুকে শুভেচ্ছাবার্তা সোহেলের

কিন্তু নিজেকে কিছুতেই ‘প্রাক্তন’ বলতে নারাজ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পঁচিশে বৈশাখের সকালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টের বায়োডাটায় ‘প্রাক্তন’ কথাটি তখনও ‘প্রাক্তন’ হয়নি। তবে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নেওয়ার পরেই পাল্টে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়ো।

শনিবার দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টের বায়ো পাল্টানো হয়েছে ঠিকই কিন্তু সেখানে ‘প্রাক্তন’ কথাটির বদলে লিখে দেওয়া হয়েছে ১৫, ১৬ এবং ১৭ তম বিধান সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। অর্থাৎ তিনবারের বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে উল্লেখ করলেও ‘প্রাক্তন’ কথাটি কিছুতেই ব্যবহার করলেন না তিনি।

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বায়োডাটা বদলের পরেই তীব্র কটাক্ষ করেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। তিনি সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘ভাত ঘুম দিয়ে উঠে পড়েছেন পেজ ম্যানেজার। এখন তার মনে পড়েছে তাই এডিট করেছে, কিন্তু ইগো এমন যে মুখ্যমন্ত্রী প্রাক্তন সেই কথাটাও লিখতে পারছে না। ব্র্যাকেটে লিখেছে, কোন তিনবারের বিধানসভার মুখ্যমন্ত্রী তিনি। মমতাদি, তৃণমূল আর তাদের পেজ ম্যানেজারকে আমার প্রণাম। এমন অদ্ভুত মহাজাগতিক প্রাণী এই ব্রহ্মাণ্ডে আর নেই। আপনারা সেরা। জয় বাংলা।’

আরও পড়ুন: বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা, তালিকায় আছেন আর কারা?

যদিও শনিবার সকালেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নামের পাশে লিখে রেখেছিলেন মুখ্যমন্ত্রী কথাটি, যার স্ক্রিনশট শেয়ার করে একটি পোস্ট করেছিলেন অরিত্র, যেখানে তিনি লিখেছিলেন ‘আইপ্যাকের ম্যানেজার বোধহয় ভয় পালিয়েছে না হলে ছুটিতে মন্দারমনির সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে তাই নতুন সরকারের শপথ গ্রহণের পরেও মমতাদির পেজে আর চিফ মিনিস্টার টাইটেল সরেনি। অতএব বন্ধুরা নরেন্দ্র মোদির কথা শোনার দরকার নেই আমিও পেজে লিখে দিচ্ছি আমি ভারতের প্রধানমন্ত্রী। আপনারাও এক এক করে নিজ নিজ প্রোফাইলে নিজেদের মতো ভাগ বটোয়ারা করে বিভিন্ন সরকারি দপ্তর নিয়ে নিন।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe