...
...
Next Story

গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অর্জুন বিজলানি, কেমন আছেন তিনি? জানালেন অভিনেতা

আসন্ন শো চুম্বক- এর প্রচার করার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন। টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। এই দুর্ঘটনার খবর শুনে খুব স্বাভাবিকভাবেই অর্জুনের অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। তবে এখন তিনি কেমন আছেন, সেই আপডেট নিজেই দিলেন অভিনেতা।

Published on: Aug 22, 2026, 12:56:11 IST
Advertisement

আসন্ন শো চুম্বক- এর প্রচার করার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। এই দুর্ঘটনার খবর শুনে খুব স্বাভাবিকভাবেই অর্জুনের অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। তবে এখন তিনি কেমন আছেন, সেই আপডেট নিজেই দিলেন অভিনেতা।

গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অর্জুন বিজলানি, কেমন আছেন তিনি?
গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অর্জুন বিজলানি, কেমন আছেন তিনি?

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে অর্জুন নিজের স্বাস্থ্য সম্পর্কে অবগত করান সকলকে। তিনি বলেন, ‘আমি একদম ঠিক আছি। আমার বন্ধু এবং পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ফোন করে আমার খোঁজ খবর নিচ্ছেন। আমি একদম ঠিক আছি। এটা ভীষণ সামান্য একটা দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু চিন্তা করার কিছু নেই। শুধু গাড়িটা ঠিক করাতে হবে, তবে আমার ইন্সুরেন্স করা আছে।’

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

টাইমস নাউ-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অর্জুন বৃহস্পতিবার কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঞ্চারিত টিভি গেম শোয়ের সেটে গিয়েছিলেন। সেখানে তাঁর আসন্ন ফ্যামিলি ওয়েব সিরিজের প্রচার করে ফিরে আসার সময় অর্জুনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে জানা যায় অভিনেতা নিরাপদে আছেন এবং তিনি কোনও আঘাত পাননি।

অর্জুন বিজলানি ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ। 'মিলে জব হাম তুম' টিভি শো-তে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম পরিচিতি লাভ করেন এবং এরপর 'মেরি আশিকি তুম সে হি', 'নাগিন', 'পরদেশ মে হ্যায় মেরা দিল' এবং 'ইশক মে মারজাওয়ান'-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় শো-তে প্রধান চরিত্রে অভিনয় করেন।

আরও পড়ুন: 'মেরুদন্ড হোক শক্ত, লড়াইটা কঠিন...', অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

মৌনি রায়ের বিপরীতে 'নাগিন' শো-তে ঋতিক চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। অভিনয় ছাড়াও, অর্জুন 'ডান্স দিওয়ানে', 'কিচেন চ্যাম্পিয়ন' এবং 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট'-এর মতো শো সঞ্চালনা করে একজন টেলিভিশন উপস্থাপক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অর্জুনকে দেখা যাবে নেটফ্লিক্সের শো ‘চুম্বক’-এ। জেডি মাজেথিয়া এবং আতিশ কাপাদিয়ার তৈরি এই শো-তে আরও থাকবেন নিনা গুপ্তা , দেবেন ভোজানি, হেলি শাহ এবং মানসী পারেখ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks