...
...
Next Story

Arka Ganguly: ম্যাজিক মোমেন্টসকে ব্যান টলিউডের, এবার ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্কর

Arka Ganguly: গত ২৯ মার্চ যে ঘটনাটি ঘটেছিল তা এক কথায় গোটা টলিউডকে নাড়িয়ে দিয়েছিল। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুল বন্দোপাধ্যায়ের, যার দায় শিকার করতে চায় না সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস।

Published on: May 26, 2026, 20:58:33 IST
Advertisement

Arka Ganguly: গত ২৯ মার্চ যে ঘটনাটি ঘটেছিল তা এক কথায় গোটা টলিউডকে নাড়িয়ে দিয়েছিল। ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুল বন্দোপাধ্যায়ের, যার দায় শিকার করতে চায় না সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। এরপরই লীনা গঙ্গোপাধ্যায় সহ আরও পাঁচজনকে টলিউডের তরফ থেকে ব্যান করে দেওয়া হয়। জানানো হয়, যতদিন তদন্ত চলবে ততদিন এঁদের সঙ্গে কেউ কাজ করবে না।

ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্কর
ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্কর

এই গোটা ব্যাপারে লীনা গঙ্গোপাধ্যায় নিশ্চুপ থাকলেও এবার আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়। অর্কর বক্তব্য অনুযায়ী, ‘ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বাধ্য হলাম। আমাদের কাজে যেভাবে বারবার বাধা দেওয়া হচ্ছে তাদের আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এছাড়াও আমাদের ধারাবাহিকের তিনজন শিল্পীদের হুমকি দেওয়া হয়েছিল। তাই বাধ্য হয়ে আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ, আবেগে ভাসল বাংলা

এই প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক রানা মিত্র সংবাদ প্রতিদিনকে বলেন, ‘অর্ক গঙ্গোপাধ্যায় কম্পিটিশন কমিশনে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। উনি যেভাবে এগোচ্ছেন আমরাও সেই ভাবেই সিদ্ধান্ত নিয়ে এগোবো। তবে উনি যেভাবে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ করেছেন সেটা মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন: 'আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না...', নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পর স্টার জলসার ‘ভোলে বাবা পার কারেগা’ এবং ‘চিরসখা’ ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা টলিউড জুড়ে। তবে জি বাংলার ;কনে দেখা আলো' ধারাবাহিকটি চালানোর সিদ্ধান্ত নেয় চ্যানেল, তাই সেটি বন্ধ হয় না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks