...
...
Next Story

Arkaprovo Roy: হাসপাতালে ভর্তি অর্কপ্রভ, আচমকা কী হল? এখন কেমন আছেন তিনি?

Arkaprovo Roy: এই মুহূর্তে হাসপাতালে ভর্তি কম্পাস অভিনেতা অর্কপ্রভ রায়। বাড়িতেই আচমকা পা পিছলে পড়ে যান তিনি। দুর্ঘটনার জেরে ভেঙে যায় পা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে। হাসপাতাল থেকে সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন অভিনেতা নিজেই।

Published on: May 11, 2026 05:59 PM IST
Advertisement

Arkaprovo Roy: এই মুহূর্তে হাসপাতালে ভর্তি কম্পাস অভিনেতা অর্কপ্রভ রায়। বাড়িতেই আচমকা পা পিছলে পড়ে যান তিনি। দুর্ঘটনার জেরে ভেঙে যায় পা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে। হাসপাতাল থেকে সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন অভিনেতা নিজেই।

হাসপাতালে ভর্তি অর্কপ্রভ
হাসপাতালে ভর্তি অর্কপ্রভ

কীভাবে ঘটল অঘটন?

আজকাল ডট ইনকে অভিনেতার বান্ধবী শ্রীতমা দে জানান, বাড়িতেই পা পিছলে পড়ে যান অর্কপ্রভ। ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকদের পরামর্শ মতো বসানো হয়েছে প্লেট। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ আছেন। খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যাবেন অভিনেতা।

আরও পড়ুন: মোদির গ্যারান্টি-তেই আস্থা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে কী কী আশা করছেন তিনি?

তবে শুধুমাত্র ‘কম্পাস’ ধারাবাহিক নয়, এর আগে ‘তোমাদের রানী’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। যদিও গত বছরের শেষের দিকে তিনি জানিয়েছিলেন, বেশিদিন তিনি আর ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।

হাসপাতালে ভর্তি অর্কপ্রভ

ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কারণে হিসাবে অভিনেতা জানিয়েছিলেন, হটস্টার বা জিফাইভ থেকে সিরিয়ালের এপিসোড নিয়ে আজকাল নিমেষে তা আপলোড হয়ে যাচ্ছে ফেসবুকে কিংবা টেলিগ্রামে। যে কোনও সিরিয়ালের ভবিষ্যত নির্ভর করে টিআরপি-র উপর। কিন্তু আজকাল সিরিয়ালের টিআরপি প্রভাবিত হচ্ছে পাইরেসির জেরে। গোটা বিষয় নিয়ে বেজায় ক্ষুব্ধ অর্ক। তিনি সাফ জানিয়েছিলেন, ‘আমি তো ভেবেই নিয়েছি এরপর কী করব। মুম্বই চলে যাব, ওখানে আগে যা করতাম তাই করব’।

মুম্বই-ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছন অর্ক। কম্পাস নায়কের কেরিয়ার কিন্তু বৈচিত্র্যে ভরা। বিয়ের বাড়ির ছবি তোলা থেকে শুরু করে সহকারী পরিচালক, জুনিয়র আর্টিস্ট থেকে এখন সিরিয়ালের নায়ক। পাইরেসির জেরে বিরাট ক্ষতির মুখে পড়ছে টেলিভিশন ইন্ডাস্ট্রি। ফলে প্রশ্নের মুখে অনেক মানুষের রুজিরুটি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe