...
...
Next Story

আবার ধারাবাহিকে ফিরতে চলেছেন অর্পণ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

ছোট পর্দা হোক অথবা ওটিটি প্ল্যাটফর্ম, অর্পণ ঘোষাল সুপরিচিত একটি নাম। খুব সম্প্রতি রাপ্পা রায় চরিত্রে অভিনয় করেও সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা। চলতি বছর কর্পূর ছবিতেও অভিনয় করেছেন অভিনেতা। তবে এবার আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অর্পণ।

Published on: Aug 21, 2026, 21:56:56 IST
Advertisement

ছোট পর্দা হোক অথবা ওটিটি প্ল্যাটফর্ম, অর্পণ ঘোষাল সুপরিচিত একটি নাম। খুব সম্প্রতি রাপ্পা রায় চরিত্রে অভিনয় করেও সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা। চলতি বছর কর্পূর ছবিতেও অভিনয় করেছেন অভিনেতা। তবে এবার আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অর্পণ।

আবার ধারাবাহিকে ফিরতে চলেছেন অর্পণ
আবার ধারাবাহিকে ফিরতে চলেছেন অর্পণ

আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক সতীপীঠ কালীঘাট। এই ধারাবাহিকে লক্ষীকান্ত রায়চৌধুরী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। জি বাংলা তরফ থেকে ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা

লক্ষীকান্ত রায়চৌধুরী অর্থাৎ অর্পণ ঘোষালের নতুন লুকের ছবি প্রকাশে এনে জি বাংলার তরফ থেকে ক্যাপশনে লেখা, একদিকে মায়ের আবির্ভাব, অন্যদিকে প্রতিষ্ঠার মহাযাত্রা! ভক্তি আর মায়ের অলৌকিক মহিমার অপরূপ কাহিনি নিয়ে আসছে সতীপীঠ কালীঘাট।

কালীক্ষেত্রে মাটিতেই জন্ম এবং বেড়ে ওঠা লক্ষীকান্তের। রাজা বসন্ত রায়ের তত্ত্বাবধানে অস্ত্রশিক্ষায় দক্ষ হয়ে ওঠেন লক্ষ্মীকান্ত। আত্মারামের সান্নিধ্যে লাভ করেন শাস্ত্র জ্ঞান। ছোট থেকেই লক্ষীকান্ত অন্ধবিশ্বাসের বদলে যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চাইতেন। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন ঐতিহাসিক সাবর্ণ রায় চৌধুরী বংশের প্রতিষ্ঠাতা। লক্ষীকান্ত রায়চৌধুরীর উদ্যোগে শুরু হয় কালীঘাট মন্দির নির্মাণের কাজ।

আরও পড়ুন: মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, ছেলের মুখ দেখালেন কি?

প্রসঙ্গত, এই ধারাবাহিকে বসন্ত রায়ের চরিত্রে ধরা দিতে দেখা যাবে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। এই ধারাবাহিকে অভিনয় করবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবাশীষ মন্ডল, দ্রোণ মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করবেন বৈদ্যবাটির মহানিকা।

প্রসঙ্গত, আগামী ২৪ আগস্ট থেকে রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সোম থেকে শুক্রবার। আপাতত এই পৌরাণিক গল্পটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks