'অনেক জ্বালিয়েছি আর নয়...', শুভস্মিতাকে পাশে নিয়ে কেন এমন কথা বললেন অরুনাভ?
কিছুদিন আগেই ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান অরুণাভ দে। ধারাবাহিকে তিনি যে গুড বয় ইমেজ নিয়ে আসতে চলেছেন, সে কথাও জানান অভিনেতা।
কিছুদিন আগেই ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান অরুণাভ দে। ধারাবাহিকে তিনি যে গুড বয় ইমেজ নিয়ে আসতে চলেছেন, সে কথাও জানান অভিনেতা। কিন্তু গত মাসে সেই পোস্ট করার পরেই এবার অন্য একটি পোস্ট করলেন অরুনাভ, যা দেখে অনেকেরই মনে হচ্ছে হয়তো এবার তিনি ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন।

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায়। এর আগে শুভস্মিতার সঙ্গে ‘হর গৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন অরুনাভ। লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকেও একসঙ্গে স্কিন শেয়ার করলেন তাঁরা।
আরও পড়ুন: 'এই ভাবেই তো ওকে ফাঁসিয়েছিলাম...', কীভাবে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন?
তবে এই ধারাবাহিকে অরুনাভ যে খুব অল্পদিনের জন্যই এসেছিলেন, সেটা তাঁর আগের পোস্ট দেখেই বোঝা গিয়েছিল। বিলেত ফেরত ছেলে আহির কর- এর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা। তবে এবার অভিনেতার নতুন পোস্ট দেখে মোটামুটি সকলে আন্দাজ করে নিয়েছেন, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক থেকে এবার বিদায় নিতে চলেছেন অরুনাভ।
শুভস্মিতার সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেতা যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, অনেক জ্বালিয়েছি আর জ্বালাবো না। ইফ ইউ নো, ইউ নো। দেখতে থাকুন ‘লক্ষ্মী ঝাঁপি’। ছবিটির কমেন্ট বক্সে যেমন অনেকে দুই অভিনেতা-অভিনেত্রীকে বহুদিন পর একসঙ্গে দেখে ভীষণ আনন্দ প্রকাশ করেছেন তেমন অনেকেই বুঝেছেন যে অভিনেতা এই পোস্ট কেন করেছেন।
আরও পড়ুন: নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়, বন্ধ করলেন অন্যকে সন্তুষ্ট করার কাজ
অরুণাভ প্রসঙ্গে
‘তুই আমার হিরো’ ধারাবাহিক শেষ হওয়ার কিছু মাস আগে ইন্সপেক্টর সুজয় রক্ষিতের চরিত্র ধরা দিয়েছিলেন অরুনাভ দে। এরপর ‘কনটেন্ট’ নামের একটি স্বল্প দৈর্ঘ্য ছবিতেও দেখা যায় অভিনেতাকে।
লক্ষ্মী ঝাঁপি প্রসঙ্গে
এই ধারাবাহিকের গল্প যেমন স্পেশাল ঠিক তেমনভাবেই স্পেশাল গল্পের প্রধান দুটি চরিত্রের ব্যক্তিগত জীবন। কিছু মাস আগেই সৌরভ এবং শুভস্মিতা বাগদান পর্ব সেরেছেন। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। খুব সম্ভবত লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক শেষ হলে তবেই চার হাত এক হবে।
E-Paper

