Aryan Khan: কেন হাসেন না আরিয়ান? বাস্তবে শাহরুখ-পুত্র কেমন, খোলসা করলেন কাছের বন্ধু
আরিয়ান খানকে জনসমক্ষে খুব কমই হাসতে দেখা যায়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। এবার শারুখ খানের ছেলে সম্পর্কে মুখ খুললেন অভিনেতা রাঘব জুয়াল। তিনি জানালেন, ক্যামেরার সামনে হাসতে আরিয়ান অস্বস্তি বোধ করেন, তবে ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই অন্যরকম।
একসময় ডান্সার হিসেবে পরিচিতি পাওয়া রাঘব জুয়াল এখন অভিনয়েও নিজের জায়গা পাকা করেছেন। শারুখ খান-পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডঅ্যাস অব বলিউড’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। অল্প সময়েই আরিয়ানের ঘনিষ্ঠ হয়ে ওঠেন রাঘব। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিয়ানকে নিয়ে একাধিক অজানা তথ্য তুলে ধরেছেন তিনি।

'ও দেখনদারি করতে চায় না'
পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে রাঘব বলেন, ‘ও দেখনদারি করতে চায় না। আমার মনে হয় না, ও নিজেকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করে। ও যেমন, ঠিক তেমনই থাকতে চায়। ও খুবই সৃজনশীল, সহজ-সরল এবং দয়ালু মানুষ। এটাই ওর স্বভাব।’
এরপর রাঘবকে প্রশ্ন করা হয়, আরিয়ান কি শুধু জনসমক্ষে গম্ভীর থাকেন, নাকি ব্যক্তিগত জীবনেও একই রকম? উত্তরে তিনি জানান, ব্যক্তিগত জীবনে আরিয়ান সম্পূর্ণ আলাদা।
বন্ধুদের সঙ্গে একেবারেই অন্যরকম আরিয়ান
রাঘবের কথায়, ‘ও যদি হাসতে না চায়, সেটা পুরোপুরি ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু বাড়িতে ও হাসে, মজা করে, দারুণ সময় কাটায়। বন্ধুদের সঙ্গে ও একেবারেই অন্যরকম।’
ক্যামেরার সামনে হাসতে ভয় পান
রাঘব আরও বলেন, ‘ক্যামেরার সামনে হাসতে ওর একটা ভয় কাজ করে। ক্যামেরার সামনে ও প্রায় হাসেই না। বরং একটু অ্যাটিটিউড নিয়ে থাকতে পছন্দ করে। তবে আমাদের সঙ্গে থাকলে ওর আচরণ একেবারেই বদলে যায়। ওর মধ্যে এখনও শিশুদের মতো সারল্য রয়েছে।’
প্রসঙ্গত, সম্প্রতি রাঘব জুয়াল নিজের জন্মদিন উপলক্ষে একটি জমকালো ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন আরিয়ান খান, অভিনেতা ববি দেওল এবং রাঘবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


